advertisement

South Dinajpur news: জলে থৈ থৈ খাঁড়ি পার করেই যাতায়াত! সেতুর দাবিতে জেলাশাসকের কাছে গ্রামবাসীরা

Last Updated:

দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা গঙ্গারামপুরের শিববাড়ি হাটে যাতায়াত করেন। এই যাতায়াতের পথে এই একটি খাঁড়ি পড়ে। প্রতিবছর বর্ষার সময় এবং বর্ষার পরবর্তী সময়েও জল থাকে খাঁড়িতে।

+
বেহাল

বেহাল অবস্থা খাঁড়ির 

সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর: খাঁড়ির উপর দিয়ে যাতায়াতের জন্য নেই কোন সাঁকো কিংবা নেই কোন ব্রিজ। ফলে সারা বছর সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয় বাসিন্দাদের। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর মৌজার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মূলত প্রতি বছর বর্ষা আসলে এই সমস্যা কয়েকগুণ বেড়ে যায়। স্থানীয় ব্লক প্রশাসনকে একাধিক বার বিষয়টি জানানোর পরেও সমস্যার সমাধান না হওয়ায় স্থানীয় বাসিন্দারা এদিন একত্রিত হয়ে জেলাশাসকের দ্বারস্থ হলেন।
সূত্রের খবর, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে স্থানীয় এক ব্যক্তি এই খাঁড়িতে ডুবে মারা যান কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি প্রশাসনের। বারংবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক এমনকি নেতা মন্ত্রীদের জানানো হয়েছে। তবুও কেউ কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি।
আরও পড়ুন: মহেশতলার নার্সের রহস্যমৃত্যুতে নয়া মোড়, স্বামীই কি ছক কষে খুন করল স্ত্রী শিল্পীকে?
দীর্ঘদিন ধরে এই গ্রামের মানুষরা গঙ্গারামপুরের শিববাড়ি হাটে প্রতিদিন যাতায়াত করেন। এই যাতায়াতের পথে এই একটি ছোট খাঁড়ি পড়ে। এই খাঁড়িতেই প্রতিবছর বর্ষার সময় এবং বর্ষার পরবর্তী সময়েও জল থাকে। কিন্তু যাতায়াতের অন্য ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই গ্রামবাসীদের সাঁতার কেটে পার হতে হয় সেই খাঁড়ি দিয়েই।
advertisement
advertisement
ফলস্বরূপ সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে। তাই শেষ পর্যন্ত এ দুর্ভোগের স্থায়ী সমাধান হিসেবে গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই খাঁড়ির উপর একটি ব্রিজ বা সাঁকো নির্মানের দাবি নিয়ে এদিন সরাসরি জেলাশাসকের দফতরে উপস্থিত হয়েছেন নিজেদের দাবি আদায়ের জন্য। তাদের দাবি পূরণ না হলে আগামীদিনে বড়সড়ো আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের। স্থানীয় গ্রামবাসীদের সমস্যার বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক বিজিন কৃষ্ণা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur news: জলে থৈ থৈ খাঁড়ি পার করেই যাতায়াত! সেতুর দাবিতে জেলাশাসকের কাছে গ্রামবাসীরা
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement