advertisement

Didir doot: 'অন স্পট' সমস্যা সমাধান করলেন 'দিদির দূত'! কে তিনি?

Last Updated:

শান্তা দেবীর সঙ্গে এদিন জেলা ছাত্র পরিষদ ও আইএনটিটিইউসি নেতৃত্বও ছিলেন। গ্রামে গিয়ে একেবারে ক্ষেতে নেমে যান শান্তা ছেত্রী। ফসলের ক্ষেতে গৌতম ঘোষ নামে এক কৃষক অভিযোগ করেন, নাম তাঁর দাদা সঞ্জীব ঘোষের নামে রেজিস্ট্রেশন থাকায় তিনি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারছেন না।

শান্তা ছেত্রী
শান্তা ছেত্রী
#উত্তরবঙ্গ: লক্ষ্য পঞ্চায়েত ভোট। সাধারণ মানুষের মন জয়ে এবার নতুন কর্মসূচি শুরু করেছে রাজ্যের শাসকদল। নাম 'দিদির দূত'। উদ্দেশ্যে, সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে, তাঁদের উঠোনে বসে তাঁদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শোনা। রাজ্যের অন্যান্য জেলায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই কর্মসূচি। এবার আজ তা শুরু হল আলিপুরদুয়ারে।
আজ, রবিবার থেকে আলিপুরদুয়ার জেলায় শুরু হল 'দিদির দূত কর্মসূচি। এদিন আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের চাপাতলি এলাকায় 'দিদির দূত' কর্মসূচি উপলক্ষে বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের চাপাতলি গ্রামে যান শান্তা ছেত্রী।
advertisement
আরও পড়ুন- ওয়াসিম আক্রমের ছেলে মার্শাল আর্ট ফাইটার! পেশাদার লড়াইয়ে নাম করছেন আমেরিকায়
শান্তা দেবীর সঙ্গে এদিন জেলা ছাত্র পরিষদ ও আইএনটিটিইউসি নেতৃত্বও ছিলেন। গ্রামে গিয়ে একেবারে ক্ষেতে নেমে যান শান্তা ছেত্রী। ফসলের ক্ষেতে গৌতম ঘোষ নামে এক কৃষক অভিযোগ করেন, নাম তাঁর দাদা সঞ্জীব ঘোষের নামে রেজিস্ট্রেশন থাকায় তিনি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারছেন না।
advertisement
বিভিন্ন জায়গায় ঘুরেও রেজিস্ট্রেশনে ডকুমেন্ট ঠিক করতে পারেননি তিনি। অভিযোগ শোনার সঙ্গে সঙ্গেই জেলার ডিস্ট্রিক ফুড কন্ট্রোলার প্রেসিকা মোক্তানকে ফোন করেন শান্তা ছেত্রী। তাঁকে সমস্যার কথা বলেন শান্তা ছেত্রী। সোমবার দুপুর একটায় ওই কৃষককে ডেকে পাঠিয়েছেন জেলা ফুড কন্ট্রোলার। শান্তা ছেত্রীর এই ভূমিকায় খুশি ওই কৃষক।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Didir doot: 'অন স্পট' সমস্যা সমাধান করলেন 'দিদির দূত'! কে তিনি?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement