Malda News: স্থান পরিবর্তন বড়দিনে কার্নিভালের! ভিড় সামাল দিতে নতুন ভাবনা জেলায়
- Reported by:HARASHIT SINGHA
- Published by:Uddalak B
Last Updated:
Malda News: খ্যাতনামা সংগীত শিল্পী থেকে একাধিক ব্যান্ড আসছে এবার বড়দিনের কার্নিভালে, জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি
মালদহ: বড়দিনের কার্নিভালের অনুষ্ঠান ক্রমশ বড় হচ্ছে। এ বার মালদহ শহরের কার্নিভাল আরও বড় করে আয়োজন করতে চলেছে ইংরেজবাজার পুরসভার। একাধিক বড় বড় বাংলা ব্র্যান্ড থেকে খ্যাতনামা সংগীত শিল্পীদের নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে ইংরেজবাজার পুরসভা। তাই এবার দর্শকদের ভিড় আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাতে আর বেশিদিন নেই। তাই বড়দিনের কার্নিভাল অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। কার্নিভাল নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় বৈঠক করা হচ্ছে। কোন মাঠে কার্নিভাল হবে, যানবাহন নিয়ন্ত্রন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আয়োজন সমস্ত বিষয়ে আলোচনা করা হচ্ছে। চলতি সপ্তাহে মালদহ জেলা প্রশাসনিক ভবনে বড়দিনের কার্নিভাল নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করা হয়। এই বৈঠকে মূলত কোন মাঠে কার্নিভাল অনুষ্ঠান হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে জেলা প্রশাসনিক কর্তারা মালদহ শহরের একাধিক মাঠ ও পরিদর্শন করেন।
advertisement
পুরসভা সূত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত মালদহ শহরের যুব আবাসন সংলগ্ন মাঠে এবারের বড়দিনের কার্নিভাল অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ এই মাটি খোলামেলা এবং সবচেয়ে বড়। শহরের এক প্রান্তে মাটি থাকায় কোনওরকম ট্রাফিক সমস্যা হবে না।
advertisement
এ ছাড়াও এই মাঠে বহু দর্শক উপস্থিত হতে পারবেন। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, প্রশাসনিক স্তরে বৈঠক হয়েছে। যুব আবার সংলগ্ন মাঠে বড়দিনের কার্নিভাল অনুষ্ঠান হবে। এই মাঠটি বড় খোলামেলা। রাজ্য সরকারের নির্দেশে গত কয়েক বছর ধরে মালদহে অনুষ্ঠিত হচ্ছে বড়দিনের কার্নিভাল অনুষ্ঠান। ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 30, 2023 7:43 PM IST









