North Bengal: কোচবিহারের রাস্তায় রাস্তায় বাসন কেনার ভিড়, কী বাসন বিক্রি হচ্ছে জানলে অবাক হবেন
- Reported by:Sarthak Pandit
- Published by:Rukmini Mazumder
Last Updated:
কোচবিহারের রাস্তায় রাস্তায় বাসন কেনার ভিড়! কী বাসন জানেন? পড়ুন
কোচবিহার: একটা সময় ছিল, যখন মাটির পাত্রে রান্না করারই চল ছিল! সময় পাল্টেছে। বর্তমানে অত্যাধুনিক বাসনের ভিড়, মাটির বাসনের কদর কমেছে। কিন্তু কোচবিহারে হঠাৎ করেই মাটির বাসনের জনপ্রিয়তা বেড়েছে। রাজস্থান থেকে একদল বিক্রেতা এসেছেন কোচবিহারে। তাঁরাই বিক্রি করছেন বিভিন্ন ধরনের মাটির বাসনপত্র।
মাটির বাসনের ক্রেতা রাজীব দে জানান, “জেলায় এই জাতীয় বাসন আগে বিক্রি হয়নি। এত কম দামে, এত সুন্দর দেখতে বাসনগুলো শরীরের জন্য খুব উপকারী। তবে মাটির জিনিসের একটাই অসুবিধা। খুব সাবধানে রাখতে হবে। হাত থেকে পড়ে গেলেই ভেঙে যাবে। মাটির বাসনে রান্না করলে খাবারের গুণগত মান বজায় থাকে। শরীরে পুষ্টি জোগায়।”
advertisement
মাটির বাসনের বিক্রেতা সুলতান বড়গুজার জানান, “রাজস্থান থেকে দুটো গাযি নিয়ে এসেছি কোচবিহারে। আমাদের কাছে রয়েছে মাটির বিভিন্ন বাসনপত্র। দাম শুরু ৫০ টাকা থেকে। সবোর্চ্চ দাম ৬০০ টাকা। বহু ক্রেতারা ভিড় জমাচ্ছেন এই বাসন কিনতে। এখান থেকে অন্য জেলায় যাব বিক্রিবাটার কাজে।”
advertisement
আধুনিকতার যুগে মাটির জিনিসের কদর কমেছে অনেকটাই। তবে আজও স্বাস্থ্য উপকারিতার দিক থেকে দেখলে, মাটির বাসনের জুরি মেলা ভার। কাজেই ফের একবার কোচবিহারের মানুষ মজেছে মাতির বাসনে।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2025 4:38 PM IST










