Alipurduar News: কালচিনি চা বাগানের শ্রমিকরা গেলেন অতিরিক্ত শ্রম দফতরের কার্যালয়ে বকেয়া টাকার দাবিতে
- Published by:Salmali Das
Last Updated:
Alipurduar News: কালচিনি চা বাগানের শ্রমিকদের আন্দোলন অব্যাহত।অতিরিক্ত শ্রম দফতরের অফিসে গেলেন শ্রমিকরা।
আলিপুরদুয়ার: কালচিনি চা বাগানের শ্রমিকদের আন্দোলন অব্যাহত।অতিরিক্ত শ্রম দফতরের অফিসে গেলেন শ্রমিকরা। শুক্রবারেও বাগানের শ্রমিকরা কাজে যোগ দান না করে আন্দোলনে শামিল হন। গত পাঁচ দিন থেকে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।এদিন সকাল থেকে শ্রমিকরা বাগানের ফ্যাক্টরি গেটের সামনে ধর্ণা অবস্থান কর্মসূচিতে শামিল হন।
শ্রমিকরা জানান তাঁদের দাবি বাগান কতৃপক্ষকে শ্রমিকদের পি এফ আ্যকাউণ্টে বকেয়া টাকা জমা করতে হবে। বাগান কতৃপক্ষ দীর্ঘদিন শ্রমিকদের পি এফ জমা করছে না।এরপরেই বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে শুক্রবার কালচিনি চা বাগানের কয়েকশো শ্রমিক কালচিনি থেকে অতিরিক্ত শ্রম আধিকারিকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়।
advertisement
advertisement
বাগানের কয়েকশো শ্রমিক বীরপাড়াতে অবস্থিত অতিরিক্ত শ্রম আধিকারিকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। এই বিষয়ে উল্লেখ্য গত পাঁচদিন থেকে কালচিনি চা বাগানের শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে । এদিন তাঁদের বিভিন্ন দাবি তাঁরা অতিরিক্ত শ্রম আধিকারিকের কাছে তুলে ধরেছেন।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2023 1:01 PM IST










