advertisement

Leopard Attack: চা তুলছিলেন, সামনে এসে দাঁড়াল 'মৃত্যুদূত'! তারপর? আটিয়াবাড়ির এই মহিলাই এখন চর্চায়

Last Updated:

Leopard Attack: চা বাগানে তুলছিলেন পাতা। কখন যে চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ল বুঝতে পারেননি এক মহিলা চা শ্রমিক। তারপরের ঘটনা শুনলে হাঁ হয়ে যাবেন।

+
বীরাঙ্গনা

বীরাঙ্গনা

আলিপুরদুয়ার: চা বাগানে তুলছিলেন পাতা। কখন যে চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ল বুঝতে পারেননি এক মহিলা চা শ্রমিক। হেরে যাওয়া নয়, বরং শক্তি প্রদর্শন করে এমন কাণ্ড ঘটালেন ওই চা শ্রমিক যা এককথায় অবিশ্বাস্য।
চিতাবাঘের সঙ্গে যুদ্ধ করে প্রাণে বেঁচে গেলেন এক মহিলা চা শ্রমিক। তবে প্রাণে বেঁচে গেলেও মারাত্মক ভাবে জখম অবস্থায় বর্তমানে ওই মহিলা চা শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে। এদিন দুপুরে আটিয়াবাড়ি চা বাগানের ১৫ নং সেকশনে বাগানের শ্রমিক বাহা মুণ্ডা কাজ করছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন: হাতে মাত্র ১২ বছর! মহিলাদের মোটা হওয়া ঠেকানো প্রায় অসম্ভব! সমীক্ষায় তোলপাড় করা রিপোর্ট
ঠিক ওই সময় আচমকা একটি চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে বাহা মুণ্ডার উপর। বাহা মুণ্ডা লেপার্ডের সঙ্গে কিছুক্ষণ লড়াই করেন। পরবর্তীতে অন‍্যান‍্য চা শ্রমিকরা তাঁর চিৎকারে চলে এলে বাঘটি পালিয়ে যায়। বাহা মুণ্ডা চিতাবাঘের আক্রমণে মারাত্মক ভাবে জখম হয়েছেন। তাঁকে এলাকার শ্রমিকরা উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে বাহা মুণ্ডা লতাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় বনকর্মীদের টহলদারির দাবি জানিয়েছেন চা বাগানের শ্রমিকরা।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Leopard Attack: চা তুলছিলেন, সামনে এসে দাঁড়াল 'মৃত্যুদূত'! তারপর? আটিয়াবাড়ির এই মহিলাই এখন চর্চায়
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement