advertisement

North 24 Parganas News: প্রতিবন্ধী চাষীর জমির ফসল নষ্টের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে! তদন্তে পুলিশ

Last Updated:

রাতের অন্ধকারে প্রতিবন্ধী চাষীর চাষের জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সকালে উঠে চাষের জমির এই অবস্থা দেখে রীতিমতো ভেঙে পড়েছেন ওই প্রতিবন্ধী কৃষক। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ধর্মপুর পারুইপাড়া এলাকায়।

+
ফসল

ফসল নষ্টের অভিযোগ

#উত্তর ২৪ পরগনা : রাতের অন্ধকারে প্রতিবন্ধী চাষীর চাষের জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সকালে উঠে চাষের জমির এই অবস্থা দেখে রীতিমতো ভেঙে পড়েছেন ওই প্রতিবন্ধী কৃষক। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ধর্মপুর পারুইপাড়া এলাকায়। জানা যায়, কে বা কারা দেবদাস মন্ডল নামে ওই প্রতিবন্ধী চাষীর জমির সমস্ত ভেন্ডি গাছ কেটে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, দেবদাস মন্ডল বেশ কয়েক বছর আগে শারীরিক অসুস্থতার কারণে প্রতিবন্ধী হয়ে পড়েন। কোনরকমে এই চাষবাসের মাধ্যমে চলত তার জীবন জীবিকা।
এদিন সকালে ঘুম থেকে উঠে দেবদাস মন্ডল এর স্ত্রী মাঠে গিয়ে দেখতে পান, তাদের সমস্ত ভেন্ডি গাছ কেটে দেওয়া হয়েছে। সাথে সাথে বাড়িতে এসে বিষয়টি সবাইকে জানায় এবং খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেবদাস মন্ডল এর অভিযোগ তার প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। এখন কিভাবে সংসার চলবে তার, তা ভেবে উঠতে পারছেন না।
advertisement
আরও পড়ুনঃ রোজগারের আশায় ভিন রাজ্যে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন গ্রামের ছেলে!
তার অভিযোগ, এলাকার কিছু মানুষ এই ঘটনার সাথে যুক্ত বলেই অনুমান। তিনি পুলিশের কাছে গোটা ঘটনার তদন্তের জন্য আবেদন জানান। কে বা কারা এই ঘটনা ঘটালো এখন তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এভাবে কৃষকের কে বা কারা ক্ষতি করল তা বুঝে উঠতে পারছেন না কেউই। কোন পুরনো শত্রুতার জেরেই কি ফসল নষ্ট করা হল প্রতিবন্ধী কৃষকের, বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছে স্থানীয় প্রশাসন।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: প্রতিবন্ধী চাষীর জমির ফসল নষ্টের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে! তদন্তে পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement