advertisement

North 24 Parganas News: রোজগারের আশায় ভিন রাজ্যে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন গ্রামের ছেলে!

Last Updated:

গ্রামের দুই ছেলে রোজগারের আশায় কাজ করতে গিয়েছিলে মিজোরামের পাথর খাদানে। আর সেখানেই ঘটল মর্মান্তিক ঘটনা। এখন চরম উৎকণ্ঠার প্রহর গুনছে গোটা গ্রাম।

+
শোকের

শোকের ছায়া গ্রামে

#উত্তর ২৪ পরগনা : গ্রামের দুই ছেলে রোজগারের আশায় কাজ করতে গিয়েছিলে মিজোরামের পাথর খাদানে। আর সেখানেই ঘটল মর্মান্তিক ঘটনা। এখন চরম উৎকণ্ঠার প্রহর গুনছে গোটা গ্রাম। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের সন্দেশখালি দু'নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের দুই যুবক ভাইফোঁটার পরের দিন জীবিকার সন্ধানে পাড়ি দেন ভিন রাজ্যে। বছর ২৪-এর সুব্রত রপ্তান ও বছর ২৫-এর পিন্টু ঘোষ। দুইজনেই মিজোরামে গিয়েছিলেন পাথর খাদানে শ্রমিকের কাজ করতে।
এরপর মিজোরামের হান্তিয়া জেলার মৌদার গ্রামে হঠাৎই ধ্বস নামে। তার জেরে ইতিমধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক বাঙালি শ্রমিক সুব্রত রপ্তান এর মৃত্যু হয়েছে বলে খবর আসে গ্রামের বাড়িতে। বাবা শ্যামল রপ্তানও শ্রমিকের কাজ করেন তামিলনাড়ুতে। পরিবারের একমাত্র ছেলে ছিল সুব্রত। একই গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক পিন্টু ঘোষ কোনরকম ভাবে প্রাণে বেঁচে গিয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ নাম বিভ্রাটে বেজায় সমস্যায়  সুজন চক্রবর্তী! নাজেহাল অবস্থা
কিন্তু, এখন ছেলেকে ফিরে পাওয়ার আশায় দুশ্চিন্তার প্রহর গুনছে, গোটা পরিবার। তবে গ্রামের আরেক ছেলে সুব্রতর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। কবে গ্রামে ফিরবে সুব্রতর মৃতদেহ এখন তারই তোড়জোড় চলছে এলাকায়। স্থানীয় প্রশাসনের তরফ থেকেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। গ্রামের ওপর ছেলে পিন্টুকেও গ্রামে ফিরে আসার জন্য পরিবারের পাশাপাশি গ্রামবাসীদের তরফ থেকে আবেদন জানানো হয়েছে। এই ঘটনায় গোটা গ্রামে এখন শোকের ছায়া।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রোজগারের আশায় ভিন রাজ্যে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন গ্রামের ছেলে!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement