Viral Video: কেদারনাথের পথে ঘোড়াকে জোর করে নেশা করানোর নৃশংস অত্যাচার, ভিডিও দেখলে শিউরে উঠবেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral Video: দুই ব্যক্তি জোর করে ঘোড়ার মুখ চেপে ধরে ঘোড়ার নাকে সিগারেট জাতীয় কিছু ঢুকিয়ে তাকে ধোওয়া টানতে বাধ্য করা হচ্ছে।
রুদ্রপ্রয়াগ: কেদারনাথের পথে অমানবিকতার চরম দৃশ্য ধরা পড়ল ভাইরাল ভিডিওতে। গোটা দেশে হইচই ফেরেছে এই ভিডিও। যাত্রীদের নিয়ে চড়াই পথে ওঠা একটি ঘোড়াকে চূড়ান্ত অত্যাচারের অভিযোগ। ভিডিওটি দেখলে গা শিউরে উঠবে।
ভিডিওতে দেখা গিয়েছে, ঘোড়াটিকে জোর করে ধূমপান করানো হচ্ছে। দুই ব্যক্তি জোর করে ঘোড়ার মুখ চেপে ধরে ঘোড়ার নাকে সিগারেট জাতীয় কিছু ঢুকিয়ে তাকে ধোওয়া টানতে বাধ্য করা হচ্ছে। নিঃশ্বাস-প্রশ্বাস আটকে গাঁজা টানানো হচ্ছে ঘোড়াটিকে। ভয়ঙ্কর দৃশ্যে চমকে উঠছে গোটা দেশ।
advertisement
advertisement
Can we put a stop to the constant abuse that horses are going through in our holy places . What karma or prayers are these people gaining,when the innocent are being tortured. This is a reel going viral from #kedarnath . Can these men be arrested? @pushkardhami ji🙏🏻… pic.twitter.com/gfYB1eYwtF
— Raveena Tandon (@TandonRaveena) June 23, 2023
advertisement
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে। অভিযোগ, ঘোড়াটিকে গাঁজা খাওয়ানো হচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই সেটি ভাইরাল হয়েছে। ঘোড়ার মালিক ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: সাবুদানা খেয়ে উপোস ভাঙেন? সাবু শরীরের পক্ষে ক্ষতিকারক, বিশেষজ্ঞের চাঞ্চল্যকর দাবি
রুদ্রপ্রয়াগ পুলিশের কাছে পশু অত্যাচারের এমন আরও ১৪টি অভিযোগ দায়ের করা হয়েছে। বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনও ট্যুইটারে শেয়ার করেছেন এই ভিডিও এবং তীব্র নিন্দা করেছেন এমন কাজের। অভিযুক্তদের গ্রেফতারের দাবি করেছেন নায়িকা। নেটিজেনও দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 25, 2023 3:04 PM IST









