New Guidelines For Vande Mataram: ‘বন্দে মাতরম’-এর ৬টি স্তবকই গাইতে হবে, মোট ৩ মিনিট ১০ সেকেন্ড, নতুন গাইডলাইনে কী কী নিয়ম?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
জাতীয় গান ‘বন্দে মাতরম’ নিয়ে বিশেষ নির্দেশিকা প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের৷ ১৯৩৭ সালে সরকারি সংস্করণ থেকে বাদ যাওয়া চারটি স্তবক যোগ করা হল বর্তমান সরকারি সংস্করণে৷ ‘বন্দে মাতরম’ চলার সময়ে সম্মানার্থে উঠে দাঁড়ানো বাধ্যতামূলক করা হয়েছে নতুন গাইডলাইনে৷
নয়াদিল্লি: জাতীয় গান ‘বন্দে মাতরম’ নিয়ে বুধবার নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ নতুন গাইডলাইনে বলা হয়েছে, সমস্ত সরকারি অনুষ্ঠান এবং স্কুলে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-র আগে গাইতে বা বাজাতে হবে ‘বন্দে মাতরম’৷ যখন জাতীয় গান চালানো বা গাওয়া হবে, তখন উপস্থিত সকলের উঠে দাঁড়ানোও বাধ্যতামূলক করা হয়েছে৷ প্রসঙ্গত, ১৮৭০ সালে ‘আনন্দমঠ’ উপন্যাসের অংশ হিসাবে এই গান রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়৷ স্বাধীনতা পরবর্তী ক্ষেত্রে ১৯৫০ সালে ‘বন্দে মাতরম’-এর দু’টি স্তবককে জাতীয় গান হিসাবে গ্রহণ করা হয়৷
‘বন্দে মাতরম’ গানের সার্ধশতবর্ষ হিসাবে এক বর্ষ ব্যাপী উদযাপন অনুষ্ঠান আয়োজন করেছে কেন্দ্র৷ ১৯৩৭ সালে কংগ্রেস নেতা জওহরলাল নেহরু কর্তৃক গানটির প্রথম দু’টি স্তবক বেছে নেওয়া নিয়েও কেন্দ্র-কংগ্রেস তর্ক বাঁধে সংসদে৷ এর মাঝেই এল নতুন গাইডলাইন৷
advertisement
advertisement
কেন্দ্র কী কী পরিবর্তন আনল?
নতুন নিয়মে বলা হয়েছে, দেশজুড়ে সমস্ত প্রতিষ্ঠান, সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাইতে বা বাজাতে হবে৷ তবে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হন, এক্ষেত্রে, ‘বন্দে মাতরম’-এর সব ক’টি অর্থাৎ, ৬টি স্তবকই গাওয়া হবে৷ যে চারটি স্তবক কংগ্রেসের তরফে সরকারি ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছিল, সেগুলিও এখন থেকে সমস্ত সরকার অনুষ্ঠান এবং স্কুলে গাওয়াঅথবা বাজানো হবে৷
advertisement
কেন কেন্দ্র এখন এই নতুন গাইডলাইন প্রকাশ করল?
এর আগে, জাতীয় গান ‘বন্দে মাতরম’ সংক্রান্ত কোনও স্পষ্ট সরকারি নীতি এতদিন ছিল না৷ যেমনটা, জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-র ক্ষেত্রে রয়েছে৷ এই সিদ্ধান্ত জাতীয় গানকে সুস্পষ্ট প্রশাসিক সম্মাননীয় অবস্থান দেওয়ার জন্যেই নেওয়া হয়েছে বলে কেন্দ্র সূত্রের খবর৷ সম্প্রতি, এই গানের ঐতিহাসিক দিক নিয়ে বিতর্ক হয় সংসদে৷ মনে করা হচ্ছে, সেই আলোচনা বা বিতর্কেরও ফসল এই গাইডলাইন৷
advertisement
গত শীতকালীন অধিবেশনে, ‘বন্দে মাতরম’ সার্ধশতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই সময়, কেন্দ্রীয় সরকার এবং কংগ্রেসের মধ্যে এই গানের ‘স্তবক বাদ যাওয়া’ নিয়ে আলোচনা এবং বিতর্ক হয়েছিল৷
তাহলে, নতুন নিয়ম কী বলছে?
নতুন গাইডলাইন অনুযায়ী,
১. ‘বন্দে মাতরম’-এর সব ক’টি অর্থাৎ, ছ’টি স্তবকই এবার থেকে গাওয়া হবে৷ (যা ৩ মিনিট ১০ সেকেন্ড)
advertisement
২. যখন কোনও অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ এবং জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়ার কথা থাকবে, সেখানে জাতীয় গান, জাতীয় সঙ্গীতের আগে গাইতে হবে৷
৩. ‘বন্দে মাতরম’ গাওয়া বা বাজানোর সময় উপস্থিত সকলকে উঠে দাঁড়াতে হবে৷
৪. জাতীয় প্রতীক হিসাবে গুরুত্ব দিতে স্কুলের অ্যাসেম্বলি সেশনে ‘বন্দে মাতরম’ গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশের প্রত্যেক স্কুলকে৷
advertisement
৫. রাজ্য, সাধারণ নাগরিকের যে কোনও পুরস্কার প্রদান, পতাকা উত্তোলন এবং রাষ্ট্রপতির আগমন এবং গমনের সময়কালে ‘বন্দে মাতরম’ গাইতে বা বাজাতে হবে৷
কখন এবং কোথায় এই গাইডলাইন প্রযোজ্য হবে?
নির্দেশিকার পর থেকেই এই গাইডলাই প্রযোজ্য হবে৷ তবে সিনেমা হ’ল, অথবা সিনেমা বা তথ্যচিত্রের অংশ হলে তখন শ্রোতাদের উঠে দাঁড়ানো বাধ্যতামূলক থাকবে না৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
Feb 11, 2026 11:55 AM IST









