advertisement

Canada School: রক্তাক্ত কানাডার স্কুল! এলোপাথাড়ি গুলিতে ৯ পড়ুয়ার মৃত্যু, বন্দুকবাজও শেষ, ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ ঘটনা

Last Updated:

কানাডার একটি স্কুলে গুলিচালনার ঘটনায় হামলাকারী বন্দুকবাজ সহ 10 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ আহত হয়েছে কমপক্ষে ২৫ জন৷

News18
News18
কলম্বিয়া: কানাডার স্কুলে ফের বন্দুকবাজের তাণ্ডব৷ গত মঙ্গলবার কানাডার ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে৷ মৃত্যু হয়েছে হামলাকারীরও৷ ঘটনায় অন্তত ২৫ জন আহত বলে জানা গিয়েছে৷ ঘটনার পর পরই গোটা এলাকা ঘিরে ফেলে টাম্বলার রিজ রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP)৷ কী কারণে ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে৷
এর আগে রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছিল, একজন অ্যাকটিভ শ্যুটার স্কুলে গুলি চালনার ঘটনা ঘটেছে৷ যদিও এর থেকে বেশি কোনও তথ্য পাওয়ার যায়নি৷ টাম্বলার রিজের বৃহত্তর এলাকার বাসিন্দাদের আপাতত বাড়ির ভিতরেই থাকার পরামর্শ দেওয়া হচ্ছে৷ তথ্য আসছে৷
advertisement
advertisement
অন্যদিকে, কানাডাতেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে কানাডার ভারতীয় বংশোদ্ভূত এক আইটি কর্মীকে৷ ঘটনাটি ঘটে গত শনিবার, টরন্টোতে৷ টরোন্টোর একটি ব্যস্ত শপিং মলের পার্কিং লটে দিনের আলোয় এক ভয়াবহ হামলার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম চন্দন কুমার রাজা নন্দকুমার। তিনি বেঙ্গালুরু গ্রামীণ জেলার থ্যামাগন্ডলু গ্রামের বাসিন্দা ছিলেন এবং গত ৬ বছর ধরে কানাডায় বসবাস করছিলেন।
advertisement
কানাডায় বসবাসরত ভারতীয়দের মধ্যে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। টরন্টো পুলিশ এই ঘটনাকে ‘টার্গেটেড’ (পরিকল্পিত) হামলা হিসাবে দেখছে৷ তবে এখনও পর্যন্ত ঘটনায় কারওকে গ্রেফতার করা হয়নি। চন্দন বেঙ্গালুরুর একটি কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শেষ করে বর্তমানে ‘LTI Mindtree’ নামক একটি সংস্থায় কাজ করছিলেন।
advertisement
চন্দন ছিলেন তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। বেঙ্গালুরু থেকে ৪৭ কিমি দূরে একটি গ্রামে তাঁর বাড়ি৷ টরন্টো পুলিশ জানিয়েছে, ঘটনার দিন দুপুর সাড়ে ৩টে নাগাদ তিনি উডবাইন শপিং সেন্টারের কাছে এই গুলির ঘটনা ঘটে। চন্দন যতাঁর সাদা রঙের এসইউভি (SUV) গাড়ির ভিতরে বসেছিলেন, তখন হামলাকারীরা তাঁকে নিশানা করে গুলি চালায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার পর সন্দেহভাজনরা একটি গাড়িতে করে পালিয়ে যায়। ব্যস্ত শপিং মলে এমন ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Canada School: রক্তাক্ত কানাডার স্কুল! এলোপাথাড়ি গুলিতে ৯ পড়ুয়ার মৃত্যু, বন্দুকবাজও শেষ, ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ ঘটনা
Next Article
advertisement
New Guidelines For Vande Mataram: ‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের, জাতীয় সঙ্গীতের আগেই গাইতে হবে জাতীয় গান, উঠে দাঁড়ানোও বাধ্যতামূলক
‘বন্দে মাতরম’ নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের, গাইতে হবে জাতীয় সঙ্গীতের আগে
  • জাতীয় সঙ্গীতের আগে গাইতে হবে জাতীয় গান ‘বন্দে মাতরম’

  • সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়ার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক

  • ‘বন্দে মাতরম’ গানের ৬টি স্তবকই গাওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement