advertisement

West Bengal Assembly Election 2026: এপ্রিল মাসেই রাজ্যে চার দফায় হতে পারে বিধানসভা ভোট, এপ্রিলেই ফল! খবর কমিশন সূত্রে

Last Updated:

আজই নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে৷

এপ্রিলেই রাজ্যে বিধানসভা ভোটের ভাবনা কমিশনের৷
এপ্রিলেই রাজ্যে বিধানসভা ভোটের ভাবনা কমিশনের৷
এপ্রিল মাসেই রাজ্যে চার দফায় হতে পারে বিধানসভা নির্বাচন৷ ফল ঘোষণাও হবে এপ্রিলেই৷ দিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সেরকমই ইঙ্গিত দিয়েছে বলে সূত্রের খবর৷
সূত্রের খবর, এ দিনের বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দু দফায় বা তিন দফায় রাজ্যে ভোটের প্রস্তাব দিয়েছিলেন। যদিও পশ্চিমবঙ্গে যে এক দফায় ভোটগ্রহণ সম্ভব নয়, তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে৷
মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে রাজ্যে বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন। গোটা এপ্রিল মাসজুড়েই ভোট হবে৷ গণনাও এপ্রিল মাসেই শেষ করে দেওয়া হবে। রাজ্যের ভৌগোলিক মানচিত্রকে দেখে কোন এলাকায় কবে ভোটগ্রহণ হবে, তা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে নির্বাচন কমিশন।
advertisement
advertisement
কমিশনের নতুন সূচি অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে৷ এর পরের দিন, আগামী ১ মার্চ বাংলায় ভোটের দায়িত্বে থাকা কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দল রাজ্যে আসবে৷ দু দিন ধরে রাজ্যের সব পুলিশ কমিশনারেটের কমিশনার, এসপি-দের সঙ্গে বৈঠক করে ভোটের নিরাপত্তার প্রস্তুতি খতিয়ে দেখবেন তাঁরা৷ ভোট করাতে কত কেন্দ্রীয় বাহিনী লাগবে, তা নিয়েও আলোচনা হবে৷ দোল শেষ হলেই কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এমনই জানানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly Election 2026: এপ্রিল মাসেই রাজ্যে চার দফায় হতে পারে বিধানসভা ভোট, এপ্রিলেই ফল! খবর কমিশন সূত্রে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement