Truck Accident on Jaipur-Ajmer Highway: পেট্রোল পাম্পের কাছে ভয়াবহ দুর্ঘটনা, রাসায়নিক বোঝাই ট্রাকের ধাক্কা, মৃত ৪, দাউ দাউ করে পুড়ছে একের পর এক গাড়ি
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, যখন ট্রাকটির সঙ্গে অন্য যানবাহনের সংঘর্ষ হয়েছিল, তখন তার মধ্যে অনেকটা পরিমাণে রাসায়নিক ছিল৷ যার ফলে সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কিছু ট্রাকে আগুন ধরে যায়৷
জয়পুর: ২০ ডিসেম্বর, শুক্রবার সকাল৷ জয়পুর-আজমের হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ একটা রাসায়নিক বোঝাই ট্রাকের সঙ্গে সেখানে থাকা অন্য যানবাহনের সংঘর্ষ ঘটে৷ যার ফলে হাইওয়েতে থাকা অন্যান্য গাড়িতেও আগুন ধরে যায়৷
এই মর্মান্তিক ঘটনায় এখনও পাওয়া খবর অনুযায়ী, ৪জন মারা যায়৷ আগুনে পুড়ে আহত হন অনেকেই৷ ঘটনাটি ঘটেছে জয়পুর-আজমের হাইওয়েতে একটি পেট্রোল পাম্পের সামনে৷
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গিয়েছে যখন ট্রাকটির সঙ্গে অন্য যানবাহনের সংঘর্ষ হয়েছিল, তখন ট্রাকটির মধ্যে অনেকটা পরিমাণে রাসায়নিক ছিল৷ যার ফলে সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কিছু ট্রাকে আগুন ধরে যায়৷ যদিও ঘটনায় ক’টা ট্রাক উপস্থিত ছিল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়৷ আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনাটির একটা ভিডিও প্রকাশ পেয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, ঘটনার পর রাস্তা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ সেখানে আগুন ধরে গিয়েছে এবং তাতে অনেকগুলো যানবাহন দাউ দাউ করে জ্বলছে৷
VIDEO | Rajasthan: A gas tanker caught fire on Ajmer Road in #Jaipur earlier today. Several vehicles were also gutted in fire. More details are awaited.#JaipurNews
(Full video available on PTI videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/kIJcm3AQRJ
— Press Trust of India (@PTI_News) December 20, 2024
advertisement
জয়পুরের জেলা শাসক, জিতেন্দ্র সনি জানান, ‘‘এই ঘটনায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৪ জন মারা গিয়েছেন৷ দমকল ও অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে৷ দ্রুততার সঙ্গে উদ্ধার কার্য চলছে৷’’
তিনি আশ্বস্ত করেছেন, অধিকাংশ যানবাহন থেকে আগুন নিভিয়ে ফেলা হয়েছে৷ এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ২৪ জন আহত হয়েছেন৷
advertisement
সাংবাদিকদেক মুখোমুখি হয়েছিলেন, এসএমএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ দীপক মহেশ্বরী৷ তিনি জানান, ‘‘এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে৷ আরও প্রায় ২৫ জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে৷ আরও বহু মানুষকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে৷’’ তিনি জানান এই ঘটনায় যা বোঝা যাচ্ছে, বহু মানুষই আহত হয়েছেন৷
advertisement
#WATCH | Jaipur, Rajasthan | 4 dead and several injured in a major accident and fire incident in the Bhankrota area.
A fire broke out due to the collision of many vehicles one after the other. Efforts are being made to douse the fire. pic.twitter.com/3WHwok5u8W
— ANI (@ANI) December 20, 2024
advertisement
রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিমসার জানান, ‘‘আমাদের সিভিয়ার বার্ন ওয়ার্ডের আর পাঁচটি শয্যাই খালি রয়েছে৷ তবে আরও ৪০ শয্যার আর একটি ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে৷ আহতদের এসএমএস হাসপাতালে স্থানান্তরের জন্য ট্রাফিক করিডোর পুরোপুরি খুলে দেওয়া হয়েছে।” তিনি আরও জানিয়োছেন এলপিজি কন্টেনারে যে বিস্ফোরণ ঘটেছিল, তার তীব্রতাই মারাত্মক ছিল৷ তবে পেট্রোল পাম্পে আগুন লেগেছে কি না, তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি৷
advertisement
এদিকে, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা পরিস্থিতি খতিয়ে দেখেছেন৷ ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে এসএমএস হাসপাতালেও যান তিনি। পরে তিনি আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে টুইটার হ্যান্ডেসে একটি পোস্টও করেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 20, 2024 10:33 AM IST










