advertisement

Job Alert: আশা কর্মী পরিচালনায় বিপিসি নিয়োগ! ৩ ব্লকে শূন্যপদ, কোথায়-কীভাবে আবেদন করবেন? জানুন

Last Updated:
Job Alert: জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সচিবের জারি করা নির্দেশিকা অনুযায়ী মালদহ সদর মহকুমার তিনটি গ্রামীণ হাসপাতালে এই নিয়োগ হবে কর্মীদের।
1/7
*আশা কর্মীদের পরিচালনায় বিপিসি পদে কর্মী নিয়োগ মালদহে। জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে ন্যাশনাল হেলথ মিশনের অধীনে আশা কর্মীদের পরিচালনার জন্য মালদহ জেলা তিনটি ব্লকে নিয়োগ করা হবে ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর।

2/7
*মালদহ জেলা প্রশাসনের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানান হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের তরফে। মালদহ জেলার ইংরেজবাজার, মানিকচক ও গাজোল ব্লকে নিয়োগ করা হবে একজন করে ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর।

3/7
*জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সচিবের জারি করা নির্দেশিকা অনুযায়ী মালদহ সদর মহকুমার তিনটি গ্রামীণ হাসপাতালে এই নিয়োগ হবে কর্মীদের। মানিকচক ব্লকের মানিকচক গ্রামীণ হাসপাতাল, গাজোল ব্লকের হাতিমারি গ্রামীণ হাসপাতাল, ইংরেজবাজার ব্লকের মিলকি গ্রামীণ হাসপাতাল‌ মোট তিনটি শূন্যপদে নিয়োগ করা হবে বিপিসি অর্থাৎ ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর।

4/7
*এক্ষেত্রে আবেদনকারীদের সোস্যাল সায়েন্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, মাস কমিউনিকেশন ইত্যাদি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা যে কোনও বিষয়ে স্নাতক-সহ স্বাস্থ্য প্রকল্পে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা। আশা প্রকল্পে অভিজ্ঞতাকে অগ্রাধিকার। কম্পিউটার এমএস অফিসে দক্ষতা, ভ্রমণে ইচ্ছুক এবং মালদহ সদর মহকুমার স্থায়ী বাসিন্দা হতে হবে।

5/7
*আবেদনকারীর ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর বয়স থাকতে হবে। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়মে ছাড় প্রযোজ্য। মেধা ও অভিজ্ঞতার ভিত্তিতে লিখিত পরীক্ষা ৫০ নম্বর ও কম্পিউটার দক্ষতা পরীক্ষা ২৫ নম্বর। লিখিত পরীক্ষায় স্বাস্থ্য, জেলা সম্পর্কে সাধারণ জ্ঞান, অঙ্ক, পঞ্চায়েত রাজ ও সামাজিক বিষয়ের রচনা থাকবে।

6/7
*এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। কর্মদক্ষতা ও বাজেট অনুমোদনের ভিত্তিতে পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ান হতে পারে। নিয়োগপ্রাপ্ত কর্মীরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা আশা প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও জেলা আশা মনিটরিং সেলের তত্ত্বাবধানে কাজ করবেন।

7/7
*আবেদনের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫ঃ৩০ মিনিট। নির্ধারিত ফর্মে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথির স্ব-প্রত্যয়িত অনুলিপি-সহ রেজিস্টার্ড স্পিড পোস্টে বা সরাসরি জমা দিতে হবে মালদহ সদর মহকুমা শাসকের দফতরে।