North 24 Parganas News: ফ্ল্যাট ফাঁকা রাখাই কাল হল! ২০ লক্ষের গয়না-নগদ নিয়ে পালাল চোর, শ্যামনগরের পরিবারের মাথায় হাত
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
North 24 Parganas News: শ্যামনগরে দুঃসাহসিক চুরি। ফাঁকা ফ্ল্যাটে হানা দিয়ে ২০ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ ২৫ হাজার টাকা নিয়ে পালাল চোর। সর্বস্ব হারিয়ে ভেঙে পড়েছে উত্তর ২৪ পরগনার পরিবার।
শ্যামনগর, উত্তর ২৪ পরগনা, অরুণ ঘোষঃ স্বামী কর্মক্ষেত্রে ছিলেন, স্ত্রী গিয়েছিলেন মেয়ের বাড়ি। ফাঁকা ছিল ফ্ল্যাট। সেই সুযোগে দরজার তালা ভেঙে ২০ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে চম্পট দিল চোর। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন গৃহকর্তা। উত্তর ২৪ পরগনার শ্যামনগরে ঘটনাটি ঘটেছে।
শ্যামনগর চৌরঙ্গী মোড় বিসি রায় রোডের একটি আবাসনে এই দুঃসাহসিক চুরি হয়েছে। ওই আবাসনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে থাকেন সুব্রত নাথ ও তাঁর স্ত্রী সঙ্গীতা নাথ। তাঁদের ফ্ল্যাট ফাঁকা পেয়েই হানা দেয় চোর। দম্পতি বাড়ি এসে দেখেন, দরজার তালা ভাঙা। আলমারি থেকে গায়েব নগদ টাকা ও লক্ষাধিক টাকার গয়না।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের মাঝেই নয়া সমস্যা! কুলতলির দুই পঞ্চায়েত এলাকার পরীক্ষার্থীদের ভোগান্তি চরমে, কী হল জানুন
এই দৃশ্য দেখার পরেই জগদ্দল থানায় খবর দেওয়া হয়। চুরির কিনারা করার চেষ্টা করছেন তদন্তকারীরা। চৌরঙ্গী মোড় বিসি রায় রোডের মতো জায়গায় এই ধরনের চুরির ঘটনা ঘটায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
advertisement
গৃহকর্ত্রী সঙ্গীতাদেবী বলেন, “স্বামীর ফোন পেয়ে মেয়ের বাড়ি থেকে এসে দেখি আমার সর্বস্ব চলে গিয়েছে। আমার ফ্ল্যাটে ২০ লক্ষ টাকার গয়না, ২৫ হাজার টাকা নগদ ছিল। দু’মাস আগে আমার মেয়ের বিয়ে হয়েছে। বিয়েতে পাওয়া ওঁর উপহার, ওঁর নিজস্ব কিছু জিনিস এখানে ছিল। ওঁরা সব নিয়ে চলে গিয়েছে। আমি খুবই আতঙ্কিত। ফ্ল্যাটে এমনভাবে চুরি হবে ভাবতে পারিনি।”
advertisement
সঙ্গীতাদেবী আরও জানান, “পুলিশ আমাদের সহযোগিতা করছেন। আমাদের জিনিস ফেরত চাই। আমি একেবারে নিঃস্ব হয়ে গিয়েছি। আমার সব শেষ করে দিয়েছে।”
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 15, 2026 8:12 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: ফ্ল্যাট ফাঁকা রাখাই কাল হল! ২০ লক্ষের গয়না-নগদ নিয়ে পালাল চোর, শ্যামনগরের পরিবারের মাথায় হাত









