advertisement

Handshake Between Ind and Pak: হাত মেলাবে ভারত, সূর্যকুমারকে চারদিক থেকে ঘিরে ধরলেন পাক সাংবাদিকরা, মুখে ঝামা ঘষে দেওয়া উত্তর ভারত অধিনায়কের

Last Updated:
Ind vs Pak: নানা ঝড়জঞ্ঝা পেরিয়ে হচ্ছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ৷ ম্যাচের আগেই একের পর এক নাটক, স্ক্যানারের নিচে এই ম্যাচ৷
1/6
কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টা তারপরেই মেগা ক্ল্যাশ৷  ২০২৬ সালের T20 World Cupএ ভারত ও পাকিস্তানের মধ্যে বহুল প্রতীক্ষিত লড়াইটি নির্ধারিত সময়সূচি মেনেই অনুষ্ঠিত হচ্ছে - ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে। ম্যাচ ঘিরে নানারকম প্রশ্ন থাকলেও সব পথ পেরিয়ে ম্যাচ হচ্ছেই তবে, দুই দলের মধ্যে ম্যাচের আগের হ্যান্ডশেক হবে কিনা তা নিয়ে প্রশ্ন এখনও রয়ে গেছে।

2/6
২০২৫ সালের এশিয়া কাপে বিতর্কের সূত্রপাত হয়, যেখানে সূর্যকুমার যাদব অ্যান্ড কোং পহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তানের জার্সি পরা খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকার  জানায়৷  সেই জঙ্গি হামলায় ২০ জনেরও বেশি বেসামরিক লোক, যাদের বেশিরভাগই পর্যটক, নিহত হয়েছিল। সেই টুর্নামেন্টে ভারত তিনবার পাকিস্তানের মুখোমুখি হয়েছিল, এবং তিনবারের- তিনবারই জিতেছিল৷  কিন্তু ভারতীয় খেলোয়াড়রা প্রতিবারই  ম্যাচ চলাকালীন যে হ্যান্ডশেকের ট্র্যাডিশানাল পদ্ধতি তার থেকে বিরত ছিল৷

3/6
সেই ঘটনার পর চার মাস পেরিয়েছে, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আবার কলম্বোতে মুখোমুখি হতে চলেছে, এবং ম্যাচটি শেষ হওয়ার পর কী ঘটে তা দেখার বিষয়। আপাতত, সূর্যকুমার তার তাস লুকিয়ে রেখেছেন। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে করমর্দনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে, ভারতীয় অধিনায়ক কেবল মিডিয়াকে
সেই ঘটনার পর চার মাস পেরিয়েছে, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আবার কলম্বোতে মুখোমুখি হতে চলেছে, এবং ম্যাচটি শেষ হওয়ার পর কী ঘটে তা দেখার বিষয়। আপাতত, সূর্যকুমার তার তাস লুকিয়ে রেখেছেন। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে করমর্দনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে, ভারতীয় অধিনায়ক কেবল মিডিয়াকে "অপেক্ষা করুন এবং দেখুন" - এই উত্তরই দিয়েছেন৷
advertisement
4/6
করমর্দনের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে সূর্যকুমারের উত্তর, 
করমর্দনের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে সূর্যকুমারের উত্তর,  "২৪ ঘন্টা অপেক্ষা কর। আমরা এখানে ক্রিকেট খেলতে, ভাল খাবার খেতে এবং ঘুমাতে এসেছি।’’ আগের দিন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগাকেও একই রকম প্রশ্ন করা হয়েছিল। যদিও তিনি কোনও নিশ্চিতকরণ দেননি, তিনি কেবল বলেছিলেন যে খেলা সঠিক মনোভাব নিয়ে খেলা উচিত।
advertisement
5/6
আগা বলেছিলেন,
আগা বলেছিলেন, "ক্রিকেট (সঠিক) চেতনায় খেলা উচিত। আমার ব্যক্তিগত মতামতের কোনও গুরুত্ব নাও থাকতে পারে। কিন্তু ক্রিকেট সবসময় যেভাবে খেলার কথা, সেইভাবেই খেলা উচিত।"  হাত মেলানোর বিষয়টিতে "কী করবে তা তাদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার৷" আগা আরও যোগ করেন, যে ভারত চাইলে তাঁদের দল এটি করার জন্য প্রস্তুত থাকবে৷
advertisement
6/6
প্রায় বাতিল হয়ে যাওয়ার দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থার পর এই ভারত-পাকিস্তান বাইশ গজের লড়াই স্ক্যানারের নিচে রয়েছে। আইসিসির তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান সরকার বয়কটের নির্দেশ দেয়, কিন্তু কয়েকদিন আগেই সেই আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়, যার ফলে টুর্নামেন্টের এই বহুল প্রতীক্ষিত শোপিস খেলাটির পথ পরিষ্কার হয়।