advertisement

ভ্যালেন্টাইনস ডে'তে চলছিল বিয়ের তোড়জোড়, স্কুটারে চেপে যুগল হাজির রেজিস্ট্রি অফিসে, কিন্তু এ কী!... রিভলভার? শোরগোল বীজপুরে

Last Updated:

ভ্যালেন্টাইন ডে-তে বর্ধমানের গোলাপবাগ মোড়ে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে প্রেমিক-প্রেমিকার স্কুটার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ষড়যন্ত্রের অভিযোগ, পুলিশ তদন্তে।

বিয়েতে মিলল বন্দুক!
বিয়েতে মিলল বন্দুক!
ভ্যালেন্টাইন ডে তেই বিয়ের নোটিশে সই করার প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা। ঠিক ছিল সন্ধেতে একে অপরকে গোলাপের তোড়া দিয়ে কিছুটা সময় কাটাবেন রেস্তোরাঁয়। পরিকল্পনা মাফিক চলছিল সব কিছুই। দুপুরে দুজনেই স্কুটারে চেপে গিয়েছিলেন ম্যারেজ রেজিস্টারের অফিসে। কিন্তু সেখানেই ঘটলো বিপত্তি। সেখানে পৌঁছলো পুলিশও। তাদের সঙ্গে থাকা স্কুটার থেকে মিলল আগ্নেয়াস্ত্র! ভেস্তে গেল সব পরিকল্পনা। কোথায় ঘটলো এমন ঘটনা?
প্রেম দিবসে এমনই ঘটনার সাক্ষী থাকল বর্ধমান। শহরের গোলাপবাগ মোড়ে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকার বীজপুরে। ওই তরুণীর বাড়ি বর্ধমান শহরের ২ নম্বর শাঁখারিপুকুর এলাকায়। স্থানীয় একটি স্কুলের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সে। বেশ কিছুদিন ধরেই দু’জনের মধ্যে সম্পর্ক রয়েছে। প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য বর্ধমানেও যাতায়াত করে ওই প্রেমিক। বিয়ের সিদ্ধান্তও নেয় তারা। সেই মতো দু’জনেই ঠিক করে আজ, শনিবার প্রেমের এই বিশেষ দিনেই বিয়ের নোটিস দাখিল করবে তারা। সেই মতো একটি স্কুটারে সওয়ারি হয়ে দু’জনেই হাজির হয়েছিল ম্যারেজ রেজিস্ট্রি অফিসে।
advertisement
advertisement
এ দিকে পুলিশের কাছেও গোপন সূত্রে একটি খবর এসেছিল। বর্ধমান শহরে একটি স্কুটারের মধ্যে আগ্নেয়াস্ত্র লুকনো আছে। সেই স্কুটারের নম্বরও পুলিশ জানতে পারে। সূত্র মারফত খবর পেয়ে পুলিশ ওই রেজিস্ট্রি অফিসে যায়। ওই স্কুটারটি তল্লাশি করতেই বেরিয়ে পড়ে আগ্নেয়াস্ত্র! ঘটনা দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই প্রেমিক-প্রেমিকা দাবি করে, ওই বন্দুক কেউ ষড়যন্ত্র করে তাদের স্কুটারের ভেতর রেখেছে। ওই বন্দুক তাদের নয়। কোনও খারাপ কাজের সঙ্গেও তারা কেউ জড়িত নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।
advertisement
ওই যুবক সম্প্রতি চাকরির পরীক্ষায় নির্বাচিত হয়েছে। সেই যুবক বিয়ের রেজিস্ট্রির কাজে গিয়ে  কেন ওই আগ্নেয়াস্ত্র নিয়ে যাবে তা ভাবাচ্ছে তদন্তকারীদের।
ওই ছাত্রীর দিদিমার দাবি, পরিবারে ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে শত্রুতা রয়েছে। তাদের একজনের এই বিয়েতে প্রবল আপত্তি রয়েছে। তাদের কেউ ষড়যন্ত্র করে ‘মাস্টার কি’ ব্যবহার করে ডিকিতে আগ্নেয়াস্ত্র রেখেছে ফাঁসানোর জন্য? পুলিশ সব দিক খতিয়ে দেখছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ভ্যালেন্টাইনস ডে'তে চলছিল বিয়ের তোড়জোড়, স্কুটারে চেপে যুগল হাজির রেজিস্ট্রি অফিসে, কিন্তু এ কী!... রিভলভার? শোরগোল বীজপুরে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement