বিহারের তরুণীর প্রেমে বীরভূমের গৃহবধূ! স্বামী, সন্তান ছেড়ে ডিভোর্সের আবেদন রামপুরহাট আদালতে
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
ভিন রাজ্যের তরুণীর সঙ্গে ঘর বাঁধতে ইচ্ছুক বিবাহিত যুবতী, চার বছরের বিবাহিত জীবন ও তিন বছরের পুত্রসন্তানকে রেখে সমাজ মাধ্যমে পরিচিত এক তরুণীর সঙ্গে নতুন করে ঘর বাঁধতে চলেছেন বাইশ বছরের এক যুবতী।
অক্ষয় ধীবর, রামপুরহাট: বিবাহবিচ্ছেদের মামলাচার বছরের বিবাহিত জীবন ও তিন বছরের পুত্রসন্তানকে পিছনে ফেলে সমাজমাধ্যমে পরিচিত এক তরুণীর সঙ্গে নতুন করে সংসার গড়ার সিদ্ধান্ত নিয়েছেন বীরভূমের এক যুবতী। শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন ইন্দ্রানী দালাল নামে ওই যুবতী। বীরভূমের মাড়গ্রাম থানার বসোয়া গ্রামে ইন্দ্রানীর বাপের বাড়ি ও শ্বশুরবাড়ি। সেখান থেকে কিছুদিন আগেই তিনি বেরিয়ে আসেন। বর্তমানে তিনি বিহারের প্রীতি কুমারী নামে উনিশ বছরের এক তরুণীর সঙ্গে রয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে তিনি আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন।
ইন্দ্রানীর দাবি, ছোটবেলা থেকেই তিনি সমকামী। চার বছর আগে আঠারো বছর বয়সে নদিয়া জেলার এক নাবালিকার সঙ্গে সমকামী সম্পর্কে একসঙ্গে থাকার উদ্দেশ্যে তিনি আমদাবাদে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু ওই নাবালিকার পরিবার থানায় অভিযোগ জানালে তাঁকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনা হয়। নাবালিকা হওয়ায় সেই সম্পর্ক স্থায়ী হয়নি বলে জানান ইন্দ্রানী।
advertisement
advertisement

বিহারের তরুণীর প্রেমে বীরভূমের গৃহবধূ! স্বামী, সন্তান ছেড়ে ডিভোর্সের আবেদন রামপুরহাট আদালতে
advertisement
পরে পরিবারের চাপে গ্রামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিবাহিত জীবনে তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। তবে দুই বছর আগে সমাজমাধ্যমে বিহারের প্রীতি কুমারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় সম্পর্কের রূপ নেয়। সমকামী সম্পর্কে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে দু’দিন আগে প্রীতি ইন্দ্রানীর গ্রামে এলে তিনি ঘর ছেড়ে বেরিয়ে যান বলে জানা গিয়েছে।
advertisement
বর্তমানে দুই তরুণীই পরিবারের বাইরে থেকে অজ্ঞাত স্থানে রয়েছেন। তাঁদের বক্তব্য, সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করাই তাঁদের লক্ষ্য। নিজেদের মতো বাঁচার অধিকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Feb 13, 2026 4:28 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
বিহারের তরুণীর প্রেমে বীরভূমের গৃহবধূ! স্বামী, সন্তান ছেড়ে ডিভোর্সের আবেদন রামপুরহাট আদালতে











