advertisement

পড়ল লালকালির দাগ, যেন শ্মশানের স্তব্ধতা যোশীমঠে! হোটেলে আংশিক বন্ধ বিদ্যুৎ

Last Updated:

যোশীমঠের প্রশসানের তরফ থেকে বলা হয়েছে, মোট ৬৭৮টি বাড়িকে নিরাপত্তাহীন বলে চিহ্নিত করেছেন প্রশাসন৷

#নয়াদিল্লি: যোশীমঠ যেন চোখের সামনে মিলিয়ে যেতে বসেছে ধুলোয়৷ দীর্ঘদিনের স্মৃতি, ভিটেবাড়ি চোখের জলে ছাড়তে বাধ্য হচ্ছেন স্থানীয় মানুষেরা৷ সব মিলিয়ে এক আতঙ্কের পরিবেষ তৈরি হয়েছে যোশীমঠ জুড়েই৷ যেন এক বাতিল পাহাড়ি শহরে রাতারাতি পরিণত হয়েছে সুন্দরী যোশীমঠ৷
খবর পাওয়া গিয়েছে. ‘মাউন্ট ভিউ’, ‘মলারি ইন’- সহ বেশ কয়েকটি হোটেলে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ যোশীমঠের শহুরে এলাকায় বেশ কয়েকটি অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ এর ফলে অন্ধকারে ডুবে গিয়েছে প্রায় ৫০০-এর অধিক বাড়ি৷
advertisement
advertisement
আরও পড়ুন: প্রাথমিকে চাকরির নামে লাখ লাখ টাকার প্রতারণার বিরাট অভিযোগ! গ্রেফতার বাংলার শিক্ষক
এ ভাবে হঠাৎ করে বাড়ি ভাঙার বিষয়ে আপত্তি জানিয়েছেন যোশীমঠের হোটেল মালিকেরা৷ তাঁরা বলেছেন, এ কথা সত্যি যে বিভিন্ন হোটেল ও বাসভবনে বড়বড় ফাটল দেখা দিয়েছে৷ কিন্তু সে-সব যে ভেঙে ফেলা হবে, তা নিয়ে সরকারি কোনও নির্দেশনামা আগে থাকতে তাঁদের কাছে আসেনি৷ তাঁরা এ কথা জানতে পেরেছেন খবরের কাগজ মারফত ও অন্য সংবাদমাধ্যম মারফত৷ এ ভাবে সব ভেঙে দেওয়া চলবে না৷ একক ভাবে একটি ক্ষতিপুরণের ব্যবস্থা করতে হবে৷
advertisement
যোশীমঠের প্রশসানের তরফ থেকে বলা হয়েছে, মোট ৬৭৮টি বাড়িকে নিরাপত্তাহীন বলে চিহ্নিত করেছেন প্রশাসন৷ ইতিমধ্যে সেখানে যে কোনও রকম বিপর্যয় এড়াতে রাখা হয়েছে এনডিআরএফ-এর দল৷ বিপজ্জনক বাড়িগুলিকে লাল কালিতে চিহ্নিত করে দিয়েছে প্রশাসন৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী বলেছেন, এখন প্রশাসনের লক্ষ্য মানুষের প্রাণ বাঁচানো৷ কোনও প্রাণহানী ছাড়া যাতে যোশীমঠকে সুরক্ষিত রাখা যায়, তার চেষ্টা করবে প্রশাসন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পড়ল লালকালির দাগ, যেন শ্মশানের স্তব্ধতা যোশীমঠে! হোটেলে আংশিক বন্ধ বিদ্যুৎ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement