advertisement

Pushpa, smuggler: পুষ্পা স্টাইলে মাদকের চোরাচালান! শেষমেশ ধরা পড়তেই যা কাণ্ডটা হল

Last Updated:

তেলের ট‍্যাঙ্কারের মধ‍্যে চন্দন কাঠ ভরে পাচার করছে চোরাকারবারীদের দল। ‘পুষ্পা’ ছবির এইরকম একটি দৃশ‍্য মনে পড়ছে কি? ঠিক একইরকম দৃশ‍্যই দেখা গিয়েছে, তবে এবার পর্দায় নয়, বাস্তবে৷

পুষ্পা স্টাইলে মাদকের চোরাচালান! শেষমেশ পুলিশ যা করল..
পুষ্পা স্টাইলে মাদকের চোরাচালান! শেষমেশ পুলিশ যা করল..
মধ্যপ্রদেশ: তেলের ট‍্যাঙ্কারের মধ‍্যে চন্দন কাঠ ভরে পাচার করছে চোরাকারবারীদের দল। ‘পুষ্পা’ ছবির এইরকম একটি দৃশ‍্য মনে পড়ছে কি? ঠিক একইরকম দৃশ‍্যই দেখা গিয়েছে, তবে এবার পর্দায় নয়, বাস্তবে৷ মধ্যপ্রদেশের নিমুচ থেকে চোরাচালানের এমনই এক ঘটনা সামনে এসেছে।
মুক্তি পাওয়ার পরেই দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল ‘পুষ্পা’৷ চন্দন কাঠের চোরাকারবারীর চরিত্রে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেতা আল্লু অর্জুন৷ ছবিতে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে লাল চন্দনের পাচার করেন পুষ্পা তথা আল্লু অর্জুন৷ খানিকটা সেই সিনেমার মতোই ওয়েল ট্যাঙ্কারের মধ্যে নিষিদ্ধ মাদক দ্রব্য পাচারের ছক কষেছিলেন চোরাকারবারিরা৷ তবে বাস্তব সিনেমার চেয়ে আলাদা হয়৷
advertisement
আরও পড়ুন: ‘আদিপুরুষ’-এর চেয়ে অনেক কম বাজেটে চাঁদে পাড়ি চন্দ্রযান -৩-এর, ফের বিতর্কে বলিপাড়়া
ছবিতে পুষ্পা পুলিশের চোখকে ফাঁকি দিতে পারলেও, বাস্তবে পুলিশের জালে ধরা পড়েছে পাচারকারি দল৷ ট্যাঙ্কারের উপর উঠে ঢাকনা খুলে দেখতেই পুলিশ ধরে ফেলে চোরাচালান৷
advertisement
এনডিপিএস আইনের ধারা অনুযায়ী ব্যবস্থা নিয়ে পুলিশের দল ট্যাঙ্কারটিকে থানায় নিয়ে আসে৷ ট্যাঙ্কার থেকে ৫৪টি কালো প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায়৷ মোট ১০ কুইন্টাল ৮০ কেজি নিষিদ্ধ মাদক পাওয়া গেছে৷ যার মূল্য ১২ লাখ টাকা বলে জানা গেছে। অভিযুক্ত ট্যাঙ্কার চালকের খোঁজ চলছে। কোন রুট দিয়ে অবৈধ মাদক পাচার হচ্ছে তাও খতিয়ে দেখছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pushpa, smuggler: পুষ্পা স্টাইলে মাদকের চোরাচালান! শেষমেশ ধরা পড়তেই যা কাণ্ডটা হল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement