advertisement

Chandrayaan-3, Adipurush: ‘আদিপুরুষ’-এর চেয়ে অনেক কম বাজেটে চাঁদে পাড়ি চন্দ্রযান -৩-এর, ফের বিতর্কে বলিপাড়়া

Last Updated:

ওম রাউত পরিচালিত এই ছবি তৈরিতে যে পরিমাণ খরচ হয়েছে, তার চেয়ে কম খরচে চাঁদে চন্দ্রযান-৩ পাঠিয়েছে ইসরো।

‘আদিপুরুষ’-এর চেয়ে অনেক কম বাজেটে চাঁদে পাড়ি চন্দ্রযান -৩-এর, ফের বিতর্কে বলিপাড়়া
‘আদিপুরুষ’-এর চেয়ে অনেক কম বাজেটে চাঁদে পাড়ি চন্দ্রযান -৩-এর, ফের বিতর্কে বলিপাড়়া
ফের একবার ট্রোলের মুখে ‘আদিপুরুষ’। প্রভাস এবং কৃতি স্যানন অভিনীত এই ছবিকে ঘিরে নিন্দার ঝড় যেন থামছেই না। এবার ট্রোলের কারণ হয়ে দাঁড়াল ‘আদিপুরুষ’-এর বাজেট। ওম রাউত পরিচালিত এই ছবি তৈরিতে যে পরিমাণ খরচ হয়েছে, তার চেয়ে কম খরচে চাঁদে চন্দ্রযান-৩ পাঠিয়েছে ইসরো। ভাইরাল হওয়া একটি ট‍্যুইটে এমনটাই দাবি করা হয়েছে।
‍ট‍্যুইটে বলা হয়েছে ‘আদিরপুরুষ’ তৈরিতে খরচ হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। আর চন্দ্রযান-৩-এর বাজেট ৬১৫ কোটি টাকা। অর্থাৎ ৭৫ কোটি টাকা কম লেগেছে চন্দ্রযান-৩ তৈরিতে৷ ট্যুইটে লেখা,‘‘মোটামুটি বাজেট • আদিপুরুষ- ৭০০ কোটি টাকা • চন্দ্রযান ৩-৬১৫ কোটি টাকা৷ এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ৷ ’’
আরও পড়ুন: টানা এক মাস কথা বন্ধ! কী এমন ঘটেছিল জাহ্নবীর সঙ্গে? নায়িকাকে নিয়ে যা বললেন বরুন.
পোস্টের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ট্যুইটটি৷ তবে কে এই ট্যুইটটি করছেন, তা এখনও জানা যায়নি৷ নেটিজনেরা ‘আদিপুরুষ’কে নিয়ে একের পর এক মিম শেয়ার করতে থাকেন৷ আদিপুরুষ এবং চন্দ্রযানের বাজেটের তুলনা করে এক ব্যক্তি লিখেছেন, যদি সিনেমার প্রোডিউসাররা সরকারকে টাকা দিয়ে দিতেন তবে চন্দ্রযান ৪ হয়ে যেত৷
advertisement
advertisement
রামায়ণের গল্পে আধারিত ‘আদিপুরুষ’ মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রে৷ প্রভাস, কৃতি স্যানন এবং সৈইফ আলি খান অভিনীত এই ছবির সংলাপ নিয়ে নিন্দার ঝড় উঠেছিল৷ কিছু সংলাপ মুক্তির পর নির্মাতারা বদলালেও ছবিটি দর্শকদের মনে বিশেষ প্রভাব ফেলতে পারেনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Chandrayaan-3, Adipurush: ‘আদিপুরুষ’-এর চেয়ে অনেক কম বাজেটে চাঁদে পাড়ি চন্দ্রযান -৩-এর, ফের বিতর্কে বলিপাড়়া
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement