advertisement

North East Frontier Railways: গতি বাড়াল রেল, অসমের দুই উল্লেখযোগ্য স্টেশনে ডাবল লাইন চালু উত্তর পূর্ব রেলের

Last Updated:

North East Frontier Railways: নতুন করে স্থাপিত এই দ্বিতীয় লাইনটি প্রতি ঘণ্টায় সর্বাধিক প্রায় ১০০ কিলোমিটার গতিতে পণ্য সামগ্রী ও যাত্রিবাহী ট্রেন চলাচলের জন্য ব্যবহার করা হবে।

অসমের দুই উল্লেখযোগ্য স্টেশনে ডাবল লাইন চালু উত্তর পূর্ব রেলের
অসমের দুই উল্লেখযোগ্য স্টেশনে ডাবল লাইন চালু উত্তর পূর্ব রেলের
কলকাতা: সেকশনাল ক্ষমতা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করার উদ্যোগ। অসমের মির্জা ও আজারা স্টেশনের মধ্যে ডাবল লাইন চালু করল উত্তর পূর্ব সীমান্ত রেল। উত্তর পূর্ব ভারতে রেলের গতি বাড়াতে মির্জা ও আজারা রেলওয়ে স্টেশনের মধ্যে নতুন করে স্থাপিত ডাবল লাইনের বিধিবদ্ধ পরিদর্শন সম্পূর্ণ করেন রেলওয়ে সেফটি কমিশনার (সিআরএস)/এনএফ সার্কেল শুভময় মিত্র।
নতুন করে স্থাপিত এই দ্বিতীয় লাইনটি প্রতি ঘণ্টায় সর্বাধিক প্রায় ১০০ কিলোমিটার গতিতে পণ্য সামগ্রী ও যাত্রিবাহী ট্রেন চলাচলের জন্য ব্যবহার করা হবে। মির্জা-আজারা সেকশন হল নিউ বঙ্গাইগাঁও-কামাখ্যা ভায়া গোয়ালপাড়া ১৭৬ কিমি ডাবলিং প্রকল্পের একটি অংশ। এই প্রকল্পের মধ্যে ৬০টি মেজর ব্রিজ, ৩৯৪টি মাইনোর ব্রিজ, ০৫টি রোড আন্ডার ব্রিজ, ৬২টি সীমিত উচ্চতার সাবওয়ে ও ১৮টি নতুন স্টেশন বিল্ডিং নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: কমেছে রেল দুর্ঘটনা, ট্র্যাকের সুরক্ষা বাড়িয়ে বিরাট চ্যালেঞ্জ উত্তর পূর্ব সীমান্ত রেলের
আজারা থেকে মির্জা পর্যন্ত পথটি ১১.৩৫ কিমি পর্যন্ত প্রশস্ত। রেলওয়ে সেফটি কমিশনার (সিআরএস)/এনএফ সার্কেল-এর দ্বারা প্রতি ঘণ্টায় প্রায় ১১৫ কিমি গতির পরীক্ষা করা হয়েছে। সমস্ত ওয়াইড বেস প্রি-স্ট্রেসড কংক্রিট (পিএসসি) স্লিপার ও প্রি-স্ট্রেসড কংক্রিট স্লিপারের উপর নতুন ডিজাইনের মজবুত থিক ওয়েব সুইচ-এর ব্যবহার সহ রোবাস্ট ট্র্যাক স্ট্রাকচার-এর মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং এই ডাবল লাইনের ক্ষেত্রে এর দ্বারা উচ্চ গতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা রয়েছে।
advertisement
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোকা কি বাংলায় আছড়ে পড়তে পারে? ঝড়ের গতিপথ কোনদিকে? রাজ্যে ঝড়-বৃষ্টির বড় খবর!
এখানে উল্লেখযোগ্য যে এই ডাবল লাইন স্থাপনের ফলে স্টেশনগুলিতে স্টপ-ওভার ক্রসিং ছাড়াই উভয় দিক থেকে ট্রেন চলাচল করা যাবে, যার ফলে ট্রেনের সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে। বর্ধিত গতিতে অধিক ট্রেন চলাচল করতে পারবে। আগে ২৪ নভেম্বর, ২০২২ তারিখে দুধনৈ থেকে ধুপধরা পর্যন্ত ২৯.৭১ কিমি সেকশন চালু করা হয়েছে। নিউ বঙ্গাইগাঁও-কামাখ্যা ভায়া গোয়ালপাড়ার এই সমগ্র সেকশনটি সম্পূর্ণ হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে বলে আশা রেলের।
advertisement
আবীর ঘোষাল
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
North East Frontier Railways: গতি বাড়াল রেল, অসমের দুই উল্লেখযোগ্য স্টেশনে ডাবল লাইন চালু উত্তর পূর্ব রেলের
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement