advertisement

MP Election Result 2023 : মধ্যপ্রদেশে এগিয়ে বিজেপি, বেশ পিছিয়ে কংগ্রেস! জানুন এখনকার ট্রেন্ড

Last Updated:

Madhya Pradesh Election Result 2023 : বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে

জানুন এখনকার ট্রেন্ড
জানুন এখনকার ট্রেন্ড
ভোপাল: সকাল ৮টা ১৫ পর্যন্ত মধ্যপ্রদেশ বিধানসভার ভোটগণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বিজেপি এগিয়ে ৭৪ আসনে, কংগ্রেস ৫৫ এগিয়ে আসনে। অন্যান্য ০ আসনে। প্রসঙ্গত বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আবার কোথাও কোথাও ইঙ্গিত মিলেছিল বিজেপি সরকার গঠন করতে পারে। কংগ্রেসকেও এগিয়ে রেখেছিল কয়েকটি সমীক্ষা।
advertisement
এদিন ট্রেন্ডে প্রাথমিক লক্ষণ দেখা গিয়েছে যে কংগ্রেসের থেকে কিছুটা এগিয়ে রয়েছে বিজেপি। তবে ভোটগণনার প্রথম দিকে পোস্টাল ব্যালট গণনা হয়ে থাকে। ফলে পরবর্তী সময়ে ট্রেন্ডেও হিসাবেও বদল আসবে পারে। যদিও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা কমন নাথ বলেছেন, ‘মধ্যপ্রদেশের ভোটদাতাদের উপর আমার আস্থা রয়েছে।’
advertisement
বিভিন্ন বুথফেরত সমীক্ষার যে ফলাফল সামনে এসেছে, তাতে বড় চমকের পূর্বাভাস মধ্যপ্রদেশে। কোনও সমীক্ষায় এগিয়ে কংগ্রেস ৷ আবার কোনও কোনও এক্সিট পোলের হিসেবে দেখা গিয়েছে কংগ্রেসের থেকে অনেকটাই এগিয়ে বিজেপি ৷
advertisement
প্রসঙ্গত, বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকৃত ফলাফল নয়। এর সঙ্গে মূল ফলাফল মিলতে না-ও পারে৷ আবার অনেক সময়েই বুথ ফেরত সমীক্ষার সঙ্গে মিলে যায় নির্বাচনের আসল ফলাফল৷ অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে, ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ২০২৩ এর নির্বাচনে বিজেপি পেতে পারে ১৪০-১৬২ টি আসন, কংগ্রেস ৬৮-৯০, বিএসপি ০-২ এবং অন্যান্য ০-১।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
MP Election Result 2023 : মধ্যপ্রদেশে এগিয়ে বিজেপি, বেশ পিছিয়ে কংগ্রেস! জানুন এখনকার ট্রেন্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement