advertisement

Kerala Weather:বিপর্যয়ের মধ্যেই কেরলে আগামী দু’দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, বৃষ্টির আশঙ্কা রয়েছে দেশের অন্যান্য প্রান্তেও

Last Updated:

Heavy Rains to Continue in Kerala Till August 1:উপকূলবর্তী অঞ্চল ও কর্ণাটকেও আগামী ১লা অগাস্ট পর্যন্ত টানা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ আইএমডির পূর্বাভাস অনুযায়ী আগামী ১লা অগাস্টের আগে কেরলেও আবহাওয়া উন্নতি হওয়ার খুব একটা আশা নেই৷

আগামী কেরলে দু’দিনে আরও বৃষ্টিপাতের আশঙ্কা (Image: PTI)
আগামী কেরলে দু’দিনে আরও বৃষ্টিপাতের আশঙ্কা (Image: PTI)
কেরল: কেরলে বিপর্যয়ের মধ্যেই আবহাওয়া দফতরের তরফ থেকে যা খবর পাওয়া যাচ্ছে, তা মোটেও সুখকর নয়৷ আই এম ডির তরফ থেকে জানা যাচ্ছে, আগামী ৩০ ও ৩১ জুলাই আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷
মঙ্গলবার ভোররাতে, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ওয়ানাড়ে ধস নেমে ভয়ঙ্কর বিপর্যয় ঘটেছে৷ এরই মধ্যে আগামী দুদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া রয়েছে৷
advertisement
অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে উদ্ধারকার্যেও বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে৷ ইতিমধ্যে কেরলের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে৷ কাসারগোড, কান্নুর, কোট্টায়াম পজেলায় সমস্ত স্কুল, কলেজে ছুটি দিয়ে দেওয়া হয়েছে৷
advertisement
আই এমডির তরফে সর্বশেষে পূর্বাভাসে জানা যাচ্ছে শুধুমাত্র কেরল নয় তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, মাহেতেও ৩০ জুলাই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷
উপকূলবর্তী অঞ্চল ও কর্ণাটকেও আগামী ১লা অগাস্ট পর্যন্ত টানা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ আইএমডির পূর্বাভাস অনুযায়ী আগামী ১লা অগাস্টের আগে কেরলেও আবহাওয়া উন্নতি হওয়ার খুব একটা আশা নেই৷
advertisement
এরই মধ্য মহারাষ্ট্রেও আগামী মাসে ১ থেকে ৩ অগাস্টের মধ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ কোঙ্কন, গোয়া, গুজরাতেও আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Weather:বিপর্যয়ের মধ্যেই কেরলে আগামী দু’দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, বৃষ্টির আশঙ্কা রয়েছে দেশের অন্যান্য প্রান্তেও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement