advertisement

Kerala Landslides : কেরলের ধসে মৃত্যুর সংখ্যা আরও বাড়ল, প্রকাশ্যে এল সেই ভয়ঙ্কর ভিডিও

Last Updated:

Kerala Wayanad Landslides : কেরলে অবিরাম বৃষ্টিপাতের কারণে রাজ্যের বেশ কিছু অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে৷ সাম্প্রতিক রাডারের চিত্র অনুযায়ী, এখনও কেরলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে৷ এর সঙ্গে প্রতি ঘণ্টায় প্রায় ৫০ কিমি বেগে হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে৷

কেরলে ভূমিধ্বসে মৃতের সংখ্যা আরও বাড়ল
কেরলে ভূমিধ্বসে মৃতের সংখ্যা আরও বাড়ল
কেরল: অত্যাধিক বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি এই ধস নামে৷ প্রাথমিকভাবে মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল ধসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সাম্প্রতিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা আরও বেড়ে দাঁড়াল ৫৪ জন৷
ফায়ার অ্যন্ড রেসকিউ, সিভিল ডিভেন্স, এনডি আর এফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী দল মিলিয়ে প্রায় ২৫০ জন কর্মী ক্ষতিগ্রস্ত অঞ্চলে কাজ করছেন৷ উদ্ধারকার্যে ড্রোনের ব্যবহার করা হচ্ছে৷
advertisement
advertisement
প্রতিরক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে ১২২ মাদ্রাস ব্যাটেলিয়ান  থেকে সেকেন্ড ইন কমান্ডের নেতৃত্বে ৪৩ জনের দল উদ্ধার কার্যে সাহায্যের জন্য কেরল পৌঁছে গিয়েছে৷
advertisement
খবর পাওয়া যাচ্ছে মুন্ডাকাইতে ব্রিজ ভেল্লামালার এক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে৷ মল্লমপুরের চালিয়া নদীথেকে ভূমিধ্বসে আটকে পড়া মাানুষের মধ্যে অন্তত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে৷ তার মধ্যে তিন শিশুর মৃতদেহও রয়েছে৷
advertisement
কেরলে অবিরাম বৃষ্টিপাতের কারণে রাজ্যের বেশ কিছু অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে৷ কাসারগোড, কান্নুর, কোট্টায়াম পজেলায় সমস্ত স্কুল, কলেজে ছুটি দিয়ে দেওয়া হয়েছে৷
সাম্প্রতিক রাডারের চিত্র অনুযায়ী, এখনও কেরলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে৷ এর সঙ্গে প্রতি ঘণ্টায় প্রায় ৫০ কিমি বেগে হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Landslides : কেরলের ধসে মৃত্যুর সংখ্যা আরও বাড়ল, প্রকাশ্যে এল সেই ভয়ঙ্কর ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement