advertisement

Kerala Landslides: কেরলের ধ্বসে নিহতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, উদ্ধারকার্যে ভারতীয় সেনা৷

Last Updated:

Kerala Wayanad Landslides : প্রধানমন্ত্রী প্রতিটি মৃতের নিকটাত্মীয়দের জন্য PMNRF থেকে ২লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে৷

উদ্ধারকার্যের জন্য ভারতীয় বিমান বাহিনীর সাহায্য নেওয়া হবে (PTI Photo)
উদ্ধারকার্যের জন্য ভারতীয় বিমান বাহিনীর সাহায্য নেওয়া হবে (PTI Photo)
কেরল: মঙ্গলবার, ভোর রাতে কেরলের ওয়ানাড় জেলার মেপ্পাদির কাছে বেশ কয়েকটা পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস হয়েছে৷ এই ঘটনায় এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯৷ প্রায় শতাধিক লোকের আটকে পড়ার আশঙ্কা করা হয়েছে৷
ফায়ার অ্যন্ড রেসকিউ, সিভিল ডিভেন্স, এনডি আর এফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী দল মিলিয়ে প্রায় ২৫০ জন কর্মী ক্ষতিগ্রস্ত অঞ্চলে কাজ করছেন৷ ঘটনায় রাহুল গান্ধি টুইট করে শোক প্রকাশ করেছেন৷ কেরলের মূখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন৷
advertisement
প্রধানমন্ত্রীর সঙ্গে কেরলের মূখ্যমন্ত্রী বিজয়নের কথা হয়েছে৷ প্রধানমন্ত্রী প্রতিটি মৃতের নিকটাত্মীয়দের জন্য PMNRF থেকে ২লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে৷
advertisement
কেরলের স্বাস্থ্য বিভাগ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে৷ জরুরি সহায়তার জন্য দুটো ফোন নম্বর জারি করা হয়েছে- ৯৬৫৬৯৩৮৬৮৯, ৮০৮৬০১০৮৩৩৷
সূত্রের খবর পরবর্তী উদ্ধারকার্যের জন্য ভারতীয় বিমান বাহিনীর সাহায্য নেওয়া হবে৷ শীঘ্রই সুলুর থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার ওয়ানাড়ের উদ্দেশ্যে রওনা হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Landslides: কেরলের ধ্বসে নিহতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, উদ্ধারকার্যে ভারতীয় সেনা৷
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement