advertisement

Karnataka exit polls 2023: একক সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস, ধারেকাছেও নেই বিজেপি! অ্যাক্সিস-এর সমীক্ষায় রীতিমতো শোরগোল

Last Updated:

তবে বুথ ফেরত সমীক্ষা যাই বলুক না কেন, বুধবার ভোট গ্রহণের পর কংগ্রেস, বিজেপি দুই শিবিরই সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাস দেখিয়েছে৷

কমবেশি সব বুথ ফেরত সমীক্ষাতেই কর্ণাটকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হচ্ছে৷ সেখানে একমাত্র ব্যতিক্রম অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা৷ এই সংস্থার সমীক্ষায় দাবি করা হল, কর্ণাটকে ম্যাজিক ফিগার ছাড়িয়ে অনেক বেশি আসন নিয়ে একক ক্ষমতায় সরকার গঠন করতে চলেছে কংগ্রেস৷ এই সমীক্ষার ফল অনুযায়ী, সরকার গঠনের জন্য কংগ্রেসকে জেডিএস বা অন্য কারও মুখাপেক্ষী হয়েও থাকতে হচ্ছে না৷
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষার ফল
মোট আসনবিজেপিকংগ্রেসজেডিএসঅন্যান্য
২২৪৬২-৮০১২০-১৪০২০-২৫০-৩
advertisement
এ দিন অন্যান্য প্রায় সব সমীক্ষাতেই অবশ্য কংগ্রেস এবং বিজেপি-র মধ্যে প্রবল লড়াইয়ের আভাস দেওয়া হয়েছে৷ বিভিন্ন সংস্থার করা বুথ ফেরত সমীক্ষায় দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াইয়ের ইঙ্গিত স্পষ্ট৷ তবে সরকার গঠনের ক্ষেত্রে সামান্য হলেও পাল্লা ভারী কংগ্রেসের৷ অন্তত বুথ ফেরত সমীক্ষাগুলির ফল সেকথাই বলছে৷
advertisement
সি ভোটারের বুথ ফেরত সমীক্ষার ফল
মোট আসনবিজেপিকংগ্রেসজেডিএসঅন্যান্য
২২৪৮৩-৯৫১০০-১১২২১-২৯২-৬
সিজিএস-এর বুথ ফেরত সমীক্ষার ফল
মোট আসনবিজেপিকংগ্রেসজেডিএসঅন্যান্য
২২৪১১৪৮৬২১
advertisement
তবে অ্যাক্সিস বাদে অন্যান্য বেশিরভাগ সমীক্ষাতেই জেডিএস-কে ২০ অথবা তার বেশি আসন দেওয়া হয়েছে৷ যা থেকে স্পষ্ট, সরকার গঠনের চাবিকাঠি কুমারস্বামীর দলের কাছেই থাকতে পারে৷
পি মার্ক-এর বুথ ফেরত সমীক্ষার ফল
advertisement
মোট আসনবিজেপিকংগ্রেসজেডিএসঅন্যান্য
২২৪৮৫-১০০৯৪-১০৮২৪-৩২২-৬
তবে বুথ ফেরত সমীক্ষা যাই বলুক না কেন, বুধবার ভোট গ্রহণের পর কংগ্রেস, বিজেপি দুই শিবিরই সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাস দেখিয়েছে৷ কর্ণাটকের কংগ্রেস প্রধান ডি কে শিবকুমার দাবি করেছেন, ম্যাজিক ফিগারের থেকে অনেক এগিয়ে অন্তত ১৪০টি আসন পেয়ে একাই  সরকার গঠন করবে কংগ্রেস৷ আবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই দাবি করেছেন, একার জোরেই ফের ক্ষমতায় ফিরবে বিজেপি৷ বুথ ফেরত সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভার যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, তাও উড়িয়ে দিয়েছেন বোম্মাই৷ তাঁর দাবি, সরকার গঠনের জন্য জেডিএস-এর সঙ্গে কথা বলার প্রয়োজনই বোধ করছেন না তাঁরা৷ কারণ বিজেপি একাই ১১৩ আসনের ম্যাজিক ফিগার ছাপিয়ে যাবে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka exit polls 2023: একক সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস, ধারেকাছেও নেই বিজেপি! অ্যাক্সিস-এর সমীক্ষায় রীতিমতো শোরগোল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement