advertisement

C V Anand Bose meets Amit Shah: 'শীতের পর তো বসন্ত আসবেই!' শাহের সঙ্গে বৈঠক শেষে কীসের ইঙ্গিত দিলেন রাজ্যপাল?

Last Updated:

এ দিন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি অমিত শাহের সঙ্গে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি সি ভি আনন্দ বোস৷

দিল্লিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ ছবি- এএনআই
দিল্লিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ ছবি- এএনআই
দিল্লি: শীত আসলে বসন্তও কি দূরে থাকে? ভোরের আলো ফোটার আগেই তো অন্ধকার সবথেকে গাঢ় হয়৷ গিয়েছিলেন C কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে৷ সেই বৈঠক শেষেই সরাসরি কোনও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অথবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয় নিয়ে মন্তব্য না করেই এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷
গতকালই হঠাৎ দিল্লি যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ এ দিন বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি৷ রাজ ভবন সূত্রে খবর, পঞ্চায়েত ভোট পর্বে রাজ্যে ভোট হিংসার বিস্তারিত তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতেই রাজ্যপালের এই দিল্লি সফর৷
advertisement
advertisement
যদিও এ দিন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি অমিত শাহের সঙ্গে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি সি ভি আনন্দ বোস৷ বরং ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি বলেন, ভোরের আলো ফোটার আগেই অন্ধকার সবথেকে গাঢ় হয়৷ সুড়ঙ্গের শেষে আলোর দেখা মিলবেই৷ আমি শুধু বলতে পারি, শীত চলে এলে কি বসন্তও দূরে থাকতে পারে? আগামী দিনে ভাল কিছু ঘটবে৷
advertisement
advertisement
পঞ্চােয়ত ভোট পর্বে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ পেয়ে নিজে ছুটে গিয়েছেন রাজ্যপাল৷ অশান্তি বন্ধে কড়া বার্তাও দিয়েছেন তিনি৷ এরই মধ্যে বিজেপি-র পক্ষ থেকে রাজ্যে ৩৫৫ অথবা ৩৫৬ ধারা প্রয়োগের দাবি তোলা হয়েছে৷ রাজ্যপালের কাছেও এই দাবি জানানো হয়েছিল৷
আচমকা দিল্লি সফরের পর রাজ্যপাল এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করায় রাজনৈতিক মহলে জল্পনা যথেষ্টই বাড়ল৷ শীতের পর বসন্ত বা সুড়ঙ্গের শেষে আলোর দেখা মিলবে বলে রাজ্যপাল আদতে কী বোঝাতে চাইলেন, সময়ই হয়তো তা বলবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
C V Anand Bose meets Amit Shah: 'শীতের পর তো বসন্ত আসবেই!' শাহের সঙ্গে বৈঠক শেষে কীসের ইঙ্গিত দিলেন রাজ্যপাল?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement