advertisement

Panchayat election: ব্যালট পেপারে কারচুপির অভিযোগ, বিতর্ক এড়াতে ভোট গণনায় বড় সিদ্ধান্ত কমিশনের

Last Updated:
রাজ্য নির্বাচন কমিশন
রাজ্য নির্বাচন কমিশন
কলকাতা: ভোট গণনা নিয়ে কড়া নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন৷ বিরোধীরা ব্যালট পেপারে কারচুপির অভিযোগ তোলার পর ভোট গণনার আগের দিন নতুন নির্দেশ জারি করল কমিশন৷ নয়া নির্দেশিকায় জানানো হল, ব্যালট পেপারে প্রিসাইডিং অফিসারের সই এবং স্ট্যাম্প না থাকলে তা বাতিল বলে ঘোষণা হবে৷
নির্বাচন শেষ হওয়ার পর থেকেই বিরোধীদের অভিযোগ ছিল, বহু জায়গাতে ব্যালট পেপারে দেদার ছাপ্পা ভোট মেরেছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ এমন কি, ভোট শেষ হওয়ার পর স্ট্রং রুমেও ব্যালট বাক্স অদল বদল করা হয়েছে বলে মারাত্মক অভিযোগ তোলা হয়েছে৷
advertisement
advertisement
এই সমস্ত অভিযোগ আসার পর থেকেই বিতর্ক এড়াতে নির্বাচন কমিশন এমন কঠোর পদক্ষেপ নিল বলে মনে করা হচ্ছে৷ নির্বাচন কমিশন আরও জানিয়েছে, প্রথমে গ্রাম পঞ্চায়েত, তার পর পঞ্চায়েত সমিতি এবং সবশেষে জেলা পরিষদের ভোট গণনা হবে৷
advertisement
গ্রাম পঞ্চায়েতের ফল ঘোষণা করবেন কাউন্টিং অফিসারই৷ অন্যদিকে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের গণনার ফল ঘোষণা করবেন বিডিও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat election: ব্যালট পেপারে কারচুপির অভিযোগ, বিতর্ক এড়াতে ভোট গণনায় বড় সিদ্ধান্ত কমিশনের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement