Panchayat Election 2023: পুনর্নির্বাচনে অতি সক্রিয় কমিশন, পঞ্চায়েত ইলেকশন অফিসারদের 'বিরাট' নির্দেশ
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
Panchayat Election 2023: সোমবার রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টিতে সব মিলিয়ে ৬৯৬ বুথে পুনর্নির্বাচন হবে।
কলকাতা: পুনর্নির্বাচনে অতি সক্রিয় রাজ্য নির্বাচন কমিশন। যে বুথগুলিতে পুনর্নির্বাচন হচ্ছে সেই বুথ সংলগ্ন অঞ্চলে এরিয়া ডোমিনেশন করার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলাগুলিকে। শুধু এরিয়া ডোমিনেশন করলেই হবে না, করতে হবে কড়া পেট্রোলিং। যাতে কোনও বহিরাগত ঢুকতে না পারে ভোট কেন্দ্র সংলগ্ন অঞ্চলে। রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকেও রাখতে হবে। বিভিন্ন জেলার পঞ্চায়েত ইলেকশন অফিসারদের এমনটাই নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের।
advertisement
সোমবার পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনে প্রতি বুথে হাফ সেকশন নয়, ন্যূনতম ১ সেকশন বা ৮ জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে৷ এই মর্মে কমিশনকে চিঠি দিয়েছে বিএসএফ। যে সব ভোটগ্রহণ কেন্দ্রে ১ টি বা দুটি বুথ সেই সব কেন্দ্রে ৮ জন এবং যে সব বুথে তিনটে বা চারটে বুথ সেই সব বুথের প্রতিটিতে ১৬ জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। ভোট গ্রহণ কেন্দ্রের পাশাপাশি অঞ্চলে আইন শৃঙ্খলার দায়িত্ব সামলানোর জন্যও সোমবার মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। মূলত ব্যালট বাক্স লুঠ ও ছাপ্পা ভোট আটকাতে কেন্দ্রীয় বাহিনীর উপরভরসা রাজ্য নির্বাচন কমিশনের।
advertisement
আরও পড়ুন : ১৩ জুলাই রাজ্যসভা নির্বাচনে প্রার্থী কারা? আজই নাম ঘোষণা? তৃণমূল-বিজেপিতে তৎপরতা তুঙ্গে!
সোমবার রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টিতে সব মিলিয়ে ৬৯৬ বুথে পুনর্নির্বাচন হবে। সকাল ৭ থেকে বিকেল ৫ পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে ভোটগ্রহণ। এদিন মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বেশি বুথে পুনর্নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পুনর্নির্বাচনের বুথের সংখ্যার নিরিখে মুর্শিদাবাদের পরেই রয়েছে মালদহ। ঘটনাচক্রে, ভোটের দিন মৃত্যুর সংখ্যাতেও মুর্শিদাবাদের পরেই রয়েছে এই জেলা। শনিবার সেখানে ভোট ঘিরে হিংসার ঘটনায় তিনজনের মৃত্যু হয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 10, 2023 3:51 PM IST








