advertisement

Free Covid-19 Booster Dose: বাড়ছে কোভিড সংক্রমণ! রাজধানীকে বাঁচাতে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিল্লি সরকারের

Last Updated:

Delhi Covid-19 Case Update: সতর্কতামূলক বা COVID-19 বুস্টার ডোজটি সমস্ত সরকারি টিকা কেন্দ্রে ১৮ থেকে ৫৯ বছর বয়সী সমস্ত যোগ্য সুবিধাভোগীদের জন্য বিনামূল্যে পাওয়া যাবে।

Covid Booster Dose
Covid Booster Dose
#নয়াদিল্লি: জাতীয় রাজধানীতে বাড়ছে করোনা সংক্রমণ, তাই রাজ্যবাসীকে বাঁচাতে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা করল দিল্লি সরকার। বৃহস্পতিবার সরকার ঘোষণা করেছে যে সতর্কতামূলক বা COVID-19 বুস্টার ডোজটি সমস্ত সরকারি টিকা কেন্দ্রে ১৮ থেকে ৫৯ বছর বয়সী সমস্ত যোগ্য সুবিধাভোগীদের জন্য বিনামূল্যে পাওয়া যাবে। দিল্লি সরকারের বিবৃতিতে বলা হয়েছে, “দিল্লিতে সমস্ত যোগ্য সুবিধাভোগীদের জন্য, ২১ এপ্রিল, ২০২২ থেকে সমস্ত সরকারি CVC-তে বিনামূল্যে ১৮-৫৯ বছর বয়সের মানুষদের বুস্টার ডোজ দেওয়া হবে।”
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ১০ এপ্রিল বেসরকারি টিকাকরণ কেন্দ্রগুলিতে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য COVID-19 ভ্যাকসিনের সতর্কতামূলক তৃতীয় ডোজ চালু করেছে। যাদের বয়স ১৮ বছরের বেশি এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পর নয় মাস পূর্ণ হয়েছে তারা সতর্কতামূলক বা বুস্টার ডোজ পাওয়ার যোগ্য।
advertisement
advertisement
SII ঘোষণা করেছে যে বেসরকারি হাসপাতালের COVID ভ্যাকসিন কোভিশিল্ডের বুস্টারের দাম প্রতি ডোজে ৬০০ টাকা থেকে কমিয়ে ২২৫ টাকা করা হয়েছে। কেন্দ্র বেসরকারি COVID-19 টিকাকরণ কেন্দ্রগুলিকে ভ্যাকসিনের দামের উপরে এবং টিকা দেওয়ার জন্য পরিষেবা মূল্য হিসাবে সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত নেওয়ার অনুমতি দিয়েছে।
অন্যদিকে, দিল্লিতে বৃহস্পতিবার ৯৬৫ টি নতুন COVID-19 সংক্রমণ ঘটেছে, সক্রিয় সংক্রমণের সংখ্যা এখন ৩,০০০ এর কাছাকাছি।
advertisement
গত ২৪ ঘণ্টায় ৬৩৫ জন কোভিড থেকে সেরে উঠেছেন এবং ভাইরাসের সংক্রমণের মৃত্যু ঘটেছে একজনের।
দিল্লিতে কোভিড পজিটিভিটির হার ৪.৭১ শতাংশ, সক্রিয় সংক্রমণের সংখ্যা ২,৯৭০ এ দাঁড়িয়েছে।
এর আগে, কোভিড বুস্টার ডোজ শুধুমাত্র ৬০ বছরের বেশি বয়সী, স্বাস্থ্যসেবা কর্মী এবং ফ্রন্টলাইন কর্মীদের জন্য বিনামূল্যে পাওয়া যেত।
advertisement
গত কয়েকদিন ধরেই জাতীয় রাজধানীতে ক্রমবর্ধমান COVID-19 সংক্রমণের পরিপ্রেক্ষিতে, দিল্লি সরকার বুধবার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল জানিয়েছেন, মাস্কবিধি অমান্য করলে ৫০০ টাকা জরিমানাও করা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Free Covid-19 Booster Dose: বাড়ছে কোভিড সংক্রমণ! রাজধানীকে বাঁচাতে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিল্লি সরকারের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement