advertisement

Elephant Attack: গ্রামে হঠা‍ৎ হাতির হানা, পিষে দিল ভাই বোনকে, বিস্তারিত জানুন

Last Updated:

Elephant Attack: ছত্তীসগড়ের সূরজপুর জেলায় ১১টি হাতির আক্রমণে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বাবা-মা তাদের শিশুদের পালাতে সাহায্য করার চেষ্টা করলেও তারা বাঁচতে পারেনি।

গ্রামে হঠা‍ৎ হাতির হানা, পিষে দিল ভাই বোনকে, বিস্তারিত জানুন
গ্রামে হঠা‍ৎ হাতির হানা, পিষে দিল ভাই বোনকে, বিস্তারিত জানুন
ছত্তিশগড়ে: ছত্তিশগড়ের সূরজপুর জেলায় মর্মান্তিক দুর্ঘটনা৷ হাতির আক্রমণ প্রাণ গেল দুই জনের৷ জানা গিয়েছে, দৈত্যকার হাতি দ্রুত ছুটে এলে ভয়ে পালানোর পথ পায়নি তারা৷
হাতির আক্রমণে মৃত্যুর ঘটনা নতুন নয় ছত্তিশগড়ে৷ এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে৷ জানা গিয়েছে, বন্য দাঁতালের আক্রমণের শিকার এবার গ্রামের দুই নিরীহ ভাই-বোন৷ হাতি পিষে দিয়েছে তাদের৷ দুজনেরই মৃত্যু হয়েছে।
advertisement
ঘটনা ঘটে, রামানুজনগর বনাঞ্চল এলাকার মহেশপুর গ্রামের কাছে৷ এই জায়গায় পণ্ডো জাতি গোষ্ঠির বেশ কিছু পরিবার ঝুপড়ি বানিয়ে বাস করছিল। গত এক মাস ধরে এই এলাকায় ১১টি হাতির একটি দল ঘুরছিল। খাবারের লোভে ফের জায়গাটিতে হানা দিতেই এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটেছে৷
advertisement
শনিবার রাত ২টো বাজে তখন৷ সবাই ঘুমে আচ্ছন্ন ছিলেন৷ সেই সময়ই ১১টি হাতির দল পাহাড়ে পৌঁছায় এবং দুটি ঝুপড়িকে তছনছ করে দেয় তারা। একটি ঝুপড়ির মধ্যে থাকা ৩ জন কোনও ভাবে সেই জায়গা থেকে পালিয়ে নিজেদের জীবন রক্ষা করেন।
advertisement
এরপর হাতির দল অন্য একটি ঝুপড়িতে আক্রমণ করে, যেখানে দুই ভাই-বোন এবং তাদের বাবা-মা ঘুমােচ্ছিলেন। প্রবল আওয়াজে ঘুম ভেঙে যাওয়ায় বাবা-মা হাতিদের দেখে শিশুদের নিয়ে পালানোর চেষ্টা করেন৷ কিন্তু তাতে লাভ হয়নি৷ কিছুদূর যেতেই রাস্তার উপর পড়ে যান তাঁরা। এই সময়ে হাতিরা তাদের ৩ বছরের মেয়ে এবং ৯ বছরের ছেলেটিকে পিষে মেরে ফেলে।
advertisement
ঘটনার খবর পাওয়া মাত্র প্রেমনগর পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং গ্রামবাসীদের হাতি থেকে দূরে থাকার পরামর্শ দেন। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Elephant Attack: গ্রামে হঠা‍ৎ হাতির হানা, পিষে দিল ভাই বোনকে, বিস্তারিত জানুন
Next Article
advertisement
Rajya Sabha Election TMC Candidate List: প্রার্থী রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, মেনাকা গুরুস্বামী! রাজ্যসভার ভোটে বিরাট চমক তৃণমূলের
প্রার্থী রাজীব কুমার, কোয়েল, বাবুল, মেনাকা গুরুস্বামী! রাজ্যসভার ভোটে বিরাট চমক তৃণমূলের
  • রাজ্যসভার চার আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের৷

  • টিকিট পেলেন রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় এবং মেনাকা গুরুস্বামী৷

  • প্রার্থী তালিকায় বড় চমক দিল রাজ্যের শাসক দল৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement