advertisement

Murshidabad News: চিকিৎসার গাফিলতিতে মহিলার মৃত্যু অভিযোগ,নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসককে শো-কজ

Last Updated:

মুর্শিদাবাদের নবগ্রামে চিকিৎসার গাফিলতিতে রোগী-মৃত্যুর অভিযোগ, চিকিৎসকের শাস্তি ও বিভাগীয় তদন্তের দাবি তুলেছেন পরিবারের সদস্যরা

চিকিৎসা গাফিলতিতে রোগী মৃত্যুতে উত্তেজনা হাসপাতালে 
চিকিৎসা গাফিলতিতে রোগী মৃত্যুতে উত্তেজনা হাসপাতালে 
নবগ্রাম, তন্ময় মণ্ডল: হাসপাতালের চিকিৎসা পরিষেবায় গাফিলতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল নবগ্রামে। পরিবারের অভিযোগের ভিত্তিতে এক চিকিৎসককে শোকজ করলেন বিএমওএইচ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
পরিবার সূত্রে জানা যায়, মৃতার নাম সেলিনা বিবি (২৬)। বাড়ি নবগ্রামের গুড়া পাসলা অঞ্চলের নতুনগ্রাম এলাকায়। বৃহস্পতিবার রাতে বমি ও তীব্র মাথা ব্যথার সমস্যা নিয়ে তাঁকে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, রাতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলেও হাসপাতালে কোনও চিকিৎসক উপস্থিত ছিলেন না। নার্সদের বিরুদ্ধেও দুর্ব্যবহারের অভিযোগ তোলেন মৃতার পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা না পাওয়ার কারণেই শুক্রবার সকালে সেলিনা বিবির মৃত্যু হয়। ঘটনার পরেই স্বাস্থ্যকেন্দ্রে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। চিকিৎসকের শাস্তি ও বিভাগীয় তদন্তের দাবি তুলেছেন তাঁরা। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছায় নবগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানানো হয়েছে, চিকিৎসার গাফিলতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
advertisement
নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডা. নির্জন বালা জানান, বৃহস্পতিবার রাতেই রোগীকে ভর্তি নেওয়া হয় এবং চিকিৎসক ও নার্সরা নিয়মমাফিক পরিষেবা দেন। শুক্রবার সকালেও চিকিৎসক রোগীকে দেখেছেন। হঠাৎ করেই রোগীর মৃত্যু হয় বলে তাঁর দাবি। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসক ডা. কল্যাণ সাহাকে শোকজ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: চিকিৎসার গাফিলতিতে মহিলার মৃত্যু অভিযোগ,নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসককে শো-কজ
Next Article
advertisement
Rajya Sabha Election TMC Candidate List: প্রার্থী রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, মেনাকা গুরুস্বামী! রাজ্যসভার ভোটে বিরাট চমক তৃণমূলের
প্রার্থী রাজীব কুমার, কোয়েল, বাবুল, মেনাকা গুরুস্বামী! রাজ্যসভার ভোটে বিরাট চমক তৃণমূলের
  • রাজ্যসভার চার আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের৷

  • টিকিট পেলেন রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় এবং মেনাকা গুরুস্বামী৷

  • প্রার্থী তালিকায় বড় চমক দিল রাজ্যের শাসক দল৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement