PM Modi At News18 Rising Bharat Summit 2026: 'মিলেনিয়ালরা আগেই প্রত্যাখ্যান করেছে, এবার জেন-জি রাও'...রাহুল গান্ধির 'ভোট চুরি' দাবিকে উড়িয়ে কটাক্ষ প্রধানমন্ত্রীর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
News18 Rising Bharat Summit 2026- এর মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুক্রবার প্রধানমন্ত্রী বলেন, গত চার দশক ধরে ভারতের মানুষ কংগ্রেসকে শিক্ষা দিয়ে আসছে
নয়াদিল্লি: News18 Rising Bharat Summit 2026- এর মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার প্রধানমন্ত্রী সারা দেশে কংগ্রেসের নির্বাচনী ভরাডুবি নিয়ে কটাক্ষ করে বলেন, দেশের “সচেতন নাগরিকরা” উন্নয়নের বিরোধিতা করার জন্য তাদের উপযুক্ত শিক্ষা দিয়েছেন।
তিনি বলেন, “গত চার দশক ধরে ভারতের মানুষ কংগ্রেসকে শিক্ষা দিয়ে আসছে। সংবাদমাধ্যম যদি বিশ্লেষণ করে, তাহলে বুঝতে পারবে যে এখানে কোনও ‘ভোট চুরি’ হয়নি। বরং দেশের মানুষ তাদের ক্ষমতায় বসানোর যোগ্য মনে করছে না। এই প্রবণতা ১৯৮৪ সালের পর থেকেই শুরু হয়েছে। ১৯৮৪ সালে কংগ্রেস ৩৯ শতাংশ ভোট এবং ৪০০-র বেশি আসন পেয়েছিল। কিন্তু তার পরের নির্বাচনে তাদের ভোটের হার ক্রমাগত কমেছে। আর আজ পরিস্থিতি এমন যে, তারা মাত্র চারটি রাজ্যে ৫০- এর বেশি নির্বাচিত প্রতিনিধি নিয়ে সীমাবদ্ধ হয়ে পড়েছে।”
advertisement
প্রধানমন্ত্রীর ভাষায়, “গত ৪০ বছরে তরুণ ভোটারদের অংশীদারিত্ব ক্রমাগত বেড়েছে, আর কংগ্রেস ক্রমশ ভরাডুবির মুখে পড়েছে। কংগ্রেস এখন স্বজনপোষণের একটি ক্লাবে পরিণত হয়েছে। সেই কারণেই আগে মিলেনিয়াল প্রজন্ম এবং এখন জেন-জি প্রজন্ম দলটিকে শিক্ষা দিচ্ছে।”
advertisement
প্রধানমন্ত্রী আরও বলেন, “গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা শুধু অন্ধ বিরোধিতা করা নয়, বরং একটি বিকল্প দৃষ্টিভঙ্গি তুলে ধরা।” প্রধানমন্ত্রী এআই সামিটে কংগ্রেসের প্রতিবাদ নিয়েও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এটি যখন “সমগ্র দেশের জন্য গর্বের মুহূর্ত”, তখন দুর্ভাগ্যজনকভাবে দেশের প্রাচীনতম দলটি এই জাতীয় উদযাপনকে কলঙ্কিত করার চেষ্টা করেছে।
advertisement
তিনি আরও বলেন, “ ব্যর্থতার হতাশা ও নিরাশা যখন মনকে আচ্ছন্ন করে এবং অহংকার মাথায় চড়ে বসে, তখন দেশের বদনাম করার এমন মানসিকতা তৈরি হয়।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2026 11:48 PM IST










