advertisement

Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান, নাগাল্যান্ডেও প্রবল আতঙ্ক

Last Updated:

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। রবিবার সকালে মাঝারি ভূমিকম্পে কেঁপে ওঠে এই অঞ্চল। জাতীয় ভূমিকম্প দফতর বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএসের) তরফ থেকে জানানো হয়েছে এই অঞ্চলে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে প্রায় ৫.১।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নয়াদিল্লি: ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। রবিবার সকালে মাঝারি ভূমিকম্পে কেঁপে ওঠে এই অঞ্চল। জাতীয় ভূমিকম্প দফতর বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএসের) তরফ থেকে জানানো হয়েছে এই অঞ্চলে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে প্রায় ৫.১।
এনসিএস-এর তরফ থেকে জানানো হয়, এই ভূমিকম্পের মূলকেন্দ্র ছিল বঙ্গোপসাগরের ১০ কিলোমিটারের গভীরে। সকাল ৯টা বেজে ১২ মিনিটে এই কম্পন প্রথম অনুভূত হয়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পেরকা থেকে ১৬৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল।
আরও পড়ুন: অপহরণকারীর থেকে সরাতেই হাপুস কান্না এক রত্তির, বিরল ঘটনার সাক্ষী রইল সবাই!
এছাড়াও মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে নাগাল্যান্ডের নোকলাক শহরও। রিখটার স্কেলে প্রায় ৩ মাত্রায় কম্পন অনুভূত হয় এই অঞ্চলে। ভোর ৩টে বেজে ৩৬ মিনিটে। নোকলাক অঞ্চলের ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল ছিল।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান, নাগাল্যান্ডেও প্রবল আতঙ্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement