advertisement

Viral Video: ঝুলন্ত চেয়ার ভেঙে হুড়মুড়িয়ে নিচে পড়লেন বর ও বউ ! তুমুল ভাইরাল বিয়ের এই ভিডিও

Last Updated:

Viral video of a Wedding: ভিডিওটি দেখে হাসির রোল উঠলেও আদতে এই দৃশ্য ভয়ঙ্কর !

Photo: Instagram
Photo: Instagram
বিয়েতে কত কিছুই না ঘটে ৷ প্রত্যেকেই চায় জীবনে একবারই যখন বিয়ে করব, তাহলে সেই অনুষ্ঠান যেন স্পেশাল হয় ৷ নতুনত্ব কিছু করতে ৷ যা দেখে বিয়েতে আগত অতিথিরা সকলেই চমকে ওঠেন ৷ তবে খুব বেশি কিছু করতে গিয়ে, অনেক সময় কেউ কেউ নিজের বিপদ নিজেই ডেকে আনেন ৷ সম্প্রতি ভাইরাল হওয়া একটি বিয়ের ভিডিওতে তেমনটাই ঘটতে দেখা গিয়েছে (Viral Video of a Wedding) ৷
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, বিয়েতে একটি টেবিলের উপরে ঝুলন্ত অবস্থায় একটি আসনে বসানো হয়েছে বর-বউকে ৷ অতিথিরা প্রত্যেকেই বসে বিয়ে দেখছেন ৷ এভাবেই একটা ‘গ্র্যান্ড এন্ট্রি’-র পরিকল্পনা করা হয়েছিল পাত্র-পাত্রীর জন্য ৷ কিন্তু তারপরে যা ঘটল, তা দেখে অনেকেই হয়তো হাসছেন ৷ কিন্তু ঘটনাটি কিন্তু মারাত্মক ! আরেকটু হলেই বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত ৷ কারণ সামনের দিকে ঝুলে থাকা আসনে বসে আর ব্যালেন্স ঠিক রাখতে পারেননি নবদম্পতি ৷ হুড়মুড়িয়ে নিচে পড়ে যান দু’জনেই ৷ নিচে থাকা টেবিলটিও ভেঙে যায় ৷ মাটিতে গড়াগড়ি খেতে দেখা যায় বর এবং বউকে ৷ এই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি News18 Bangla ৷  তবে যাই ঘটুক না কেন, বিষয়টা অত্যন্ত ভয়ঙ্কর ৷
advertisement
advertisement
advertisement
এই ভিডিও দেখে শিক্ষা নেওয়া উচিৎ প্রত্যেককেই ৷ কারণ শুভ অনুষ্ঠানে এমন কিছু করা উচিৎ না ৷ যা মুহূর্তের মধ্যে সব কিছু খারাপ করে দিতে পারে ৷ এই ঘটনায় ওই যুগলের কোমর বা হাত-পা ভাঙতে পারত ৷ মাথায় চোট লাগার সম্ভাবনা ছিল ৷ তাই ভিডিওটি দেখে হাসির রোল উঠলেও আদতে এই দৃশ্য ভয়ঙ্কর !
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: ঝুলন্ত চেয়ার ভেঙে হুড়মুড়িয়ে নিচে পড়লেন বর ও বউ ! তুমুল ভাইরাল বিয়ের এই ভিডিও
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement