এবার আইপিএলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মহসিন নকভি! কী করলেন পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Mohsin Naqvi Challenges IPL: পাকিস্তান ক্রিকেট বোর্ড মঙ্গলবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে এই টি–২০ প্রতিযোগিতা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড মঙ্গলবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে এই টি–২০ প্রতিযোগিতা। এবারের মরশুমে মোট ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি চলবে ফয়সালাবাদ, করাচি, লাহোর, মুলতান, পেশোয়ার এবং রাওয়ালপিন্ডি—এই ছয়টি শহরের বিভিন্ন মাঠে।
এবারের পিএসএলের বড় আকর্ষণ হল দুটি নতুন দলের অন্তর্ভুক্তি। নতুন দল হিসেবে যোগ দিচ্ছে হায়দরাবাদ কিংসমেন এবং রাওয়ালপিন্ডি পিন্ডিজ। তারা খেলবে আগের ছয়টি দলের সঙ্গে। সেই দলগুলো হল ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতানস, পেশোয়ার জালমি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটরস।
লিগ পর্বে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকার সেরা চারটি দল প্লে-অফে উঠবে। নকআউট পর্বে থাকবে কোয়ালিফায়ার–১, এলিমিনেটর, কোয়ালিফায়ার–২ এবং ফাইনাল। এবারের মরশুমের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
advertisement
advertisement
পুরো প্রতিযোগিতায় মোট ১২টি ডাবল-হেডার ম্যাচ রাখা হয়েছে। এর মধ্যে তিনটি ডাবল-হেডার ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। নতুন দল যোগ হওয়ায় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম হবে ইসলামাবাদ ইউনাইটেড ও রাওয়ালপিন্ডি পিন্ডিজ—এই দুই দলের ঘরের মাঠ।
এই মাঠে ইসলামাবাদ ইউনাইটেড ছয়টি ম্যাচ খেলবে এবং রাওয়ালপিন্ডি পিন্ডিজ খেলবে পাঁচটি ম্যাচ। লিগ পর্বে এই দুই দল অন্তত দুবার একে অপরের মুখোমুখি হবে। তাদের প্রথম ম্যাচ হবে ৪ এপ্রিল এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল।
advertisement
অন্যদিকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মোট ১৫টি ম্যাচ আয়োজন করা হবে, যার মধ্যে উদ্বোধনী ম্যাচও রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, পিএসএল ২০২৬ প্রায় একই সময়ে ভারতের আইপিএল ২০২৬-এর সঙ্গে চলবে। আইপিএল শুরু হওয়ার কথা ২৮ মার্চ এবং তার ফাইনাল হওয়ার কথা ৩১ মে বেঙ্গালুরেতে। কিন্তু এলপিজি সমস্যার কারণে একটা সংশয় তৈরি হয়েছে। এরইমধ্য়ে মহসিন নকভির পিসিবি পিসিএলের সূচি ঘোষণা করে আইপিএলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 10, 2026 11:30 PM IST









