advertisement

Travel: নদীর পাশে হলুদ সর্ষে ক্ষেত! কলকাতার কাছেই সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটান!

Last Updated:

Travel: কলকাতার কাছেই রয়েছে সুন্দর একটি জায়গা! নদীর পাশে সর্ষে ক্ষেত! চট করে ঘুরে আসুন! মন ভরে যাবে! জানুন বিস্তারিত

+
ঘোরার

ঘোরার জায়গা

পশ্চিম মেদিনীপুর: ঘুরতে যেতে কমবেশি সকলেই পছন্দ করেন। সেই জায়গা যদি হয় একটা নদীর পাড়। প্রিয় মানুষদের সঙ্গে নদীর স্নিগ্ধতা যাপন সঙ্গে নদীর পাড়ে দীর্ঘ হলুদের ক্ষেত্রে এলে আলাদা মজা মিলবে। আপনি এবং আপনার প্রিয়জনকে নিয়ে একটা দিন কাটান, সঙ্গে ছবি তুলুন। আর স্মৃতিতে রাখুন সেই দিনটাকে। লং ড্রাইভ কিংবা সেই চেনা জায়গার বাইরে রয়েছে এমন সুন্দর জায়গা।
মূলত শীতকালে আরও সুন্দর হয়ে ওঠে সেই জায়গার প্রাকৃতিক দৃশ্য। তাই এবার আপনার চেনা বেশ কয়েকটি জায়গা বাদ দিয়ে এবার চলে আসুন এই জায়গায়। একদিকে নদী অন্যদিকে প্রাকৃতিক স্নিগ্ধতা আপনাকে মুগ্ধতা দেবে। তাই যদি ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তবে চলে আসুন এখানে।
কলকাতার খুব কাছেই এমন সুন্দর একটি জায়গা। বয়ে চলেছে নদী, নদীর ঘাটে বাঁধা সারি দিয়ে নৌকো। নদীতে নৌকা বিহারের পাশাপাশি মেতে উঠতে পারবেন অনাবিল আনন্দে। শুধু তাই নয়, পাশেই রয়েছে সরিষার ক্ষেত। সরিষার ঝাঁঝালো গন্ধের সঙ্গে প্রিয়জনের হাতে হাত রেখে একটা দিন আনন্দে কাটাতে পারবেন এখানে। মন ভরে ছবি তুলতে পারবেন। সারাটা দিন কীভাবে কেটে যাবে তা আপনি বুঝতেও পারবেন না!
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরে রয়েছে এমন সুন্দর একটি জায়গা। কলকাতার খুব কাছেই নদী এবং হলুদ সরিষার ক্ষেত্রে এক দুর্দান্ত দৃশ্য। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নয়াগ্রামকে বিভাজন করেছে সুবর্ণরেখা নদী। নদীতে রয়েছে বেশ কয়েক কিলোমিটার দীর্ঘ ব্রিজ। শীতের সময়ে নদীর এক শান্ত প্রবাহ। হালকা মৃদু শীতল বাতাসের সঙ্গে নদীর কুলুকুলু শব্দ আপনাকে বেশ আনন্দ দেবে। কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার পথ। শুধু নদী কিংবা সরিষার ক্ষেত দেখা নয়, পাশেই রয়েছে পার্ক, ইতিহাস ক্ষেত্র। একদিনে ঘুরে দেখতে পারবেন সব কটাই।
advertisement
ছুটির দিনে যদি কোথাও থেকে ঘুরে আসার প্ল্যান করছেন, তবে ঘুরে যান এই জায়গা থেকে। নিঃসন্দেহে মন ভাল হয়ে যাবে আপনার। কেটে যাবে সারা সপ্তাহের কাজের ক্লান্তি। কলকাতা থেকে সড়ক পথের মাত্র দূরত্ব তিন ঘণ্টার। ট্রেনে এলে আপনাকে নামতে হবে খড়গপুর স্টেশনে। সেখান থেকে বাসে পৌঁছানো যাবে ভসরা, সেখানেই রয়েছে এই জায়গা। অনেক পাশে অথবা পার্সোনাল গাড়িতে পৌঁছানো যাবে এখানে।
advertisement
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel: নদীর পাশে হলুদ সর্ষে ক্ষেত! কলকাতার কাছেই সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটান!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement