advertisement

Parenting Tips : সেক্স, পিরিয়ডসের মতো বিষয় নিয়ে প্রশ্ন করছে সন্তান? কীভাবে নিরসন করবেন আপনার খুদের কৌতূহল?

Last Updated:

এড়িয়ে না গিয়ে মুখোমুখি হন আপনার সন্তানের কৌতূহলের (parenting tips)

বাবা মায়ের বিয়ের অ্যালবাম দেখে সন্তান তার নিজের কথা জিজ্ঞাসা করছে-এরকম অভিজ্ঞতায় পড়তে হয় অনেক অভিভাবককেই৷ প্রাথমিক ভাবে হাসি পেলেও শিশুসন্তান অনেক সময়েই এমন এমন প্রশ্ন করে বসে যে অস্বস্তিতে পড়তে হয় বড়দের৷ যৌনতা বা গর্ভধারণ নিয়ে বাচ্চাদের অতর্কিতে করা প্রশ্ন সাধারণত এড়িয়ে যান বড়রা৷ কিন্তু এই স্বচ্ছতার অভাবের ফলে এই বিষয়গুলির প্রতি বাচ্চারা আরও বেশি কৌতূহলী হয়ে পড়ে (curiosity)৷ শেষে কৌতূহল নিরসনের জন্য আলোচনা করে নিজেদের বন্ধুদের সঙ্গে৷ অনেক সময়েই ভুল উত্তর জোটে তাদের ভাগ্যে৷ তাই উত্তরগুলি এড়িয়ে না গিয়ে মুখোমুখি হন আপনার সন্তানের কৌতূহলের (parenting tips)৷
আরও পড়ুন : ব্যর্থতার হতাশায় কান্নাকাটি নয়, বিয়ে ভাঙার পর আজ মহিলারা নতুন করে সংসার বাঁধতেই আগ্রহী
# বাড়ির চারপাশে বা স্কুলে আপনার সন্তানের নিশ্চয়ই বেশ কয়েক জন বন্ধু থাকবে৷ আপনি সন্তানের কাছে বন্ধুর বিকল্প হয়ে উঠতে পারবেন না৷ কিন্তু বন্ধুর মতো কাছাকাছি এসে জানতে পারেন ওদের সমস্যা, উদ্বেগ ও কৌতূহলের কথা৷
advertisement
আরও পড়ুন : সুখী বিবাহিত জীবনের গোপনকথা হল...
# সম্পূর্ণ এড়িয়ে না গিয়ে সেক্স, পিরিয়ডস-সহ মানবশরীরের আরও তথাকথিত ‘নিষিদ্ধ’ দিকগুলি নিয়ে মূল ধারণা তৈরি করুন সন্তানের মনে৷ ওর বয়সের কথা মাথায় রেখে সহজভাবে বুঝিয়ে বলুন৷ সন্তানের নিজের ভালর জন্য শিখিয়ে দিন সুস্পর্শ আর কুস্পর্শের তফাৎ৷ সে সময় বোঝাতে গিয়েই অনেক সত্য প্রকাশিত হবে ওর সামনে৷
advertisement
advertisement
আরও পড়ুন : ঘরে বাইরে সমানতালে কাজ করতে গিয়ে ঠান্ডায় নাজেহাল? মহিলাদের জন্য রইল সহজ টিপস
# যখন এই বিষয়গুলি নিয়ে জানাবেন, বাচ্চার সঙ্গে লুকোচুরি না করে সহজভাবে কথা বলুন৷ নির্দিষ্ট প্রসঙ্গে শুধুমাত্র সঠিক তথ্যই দিন৷ যদি উত্তর দিতে অসুবিধে হয়, এক বা দু’দিন সময়ে চেয়ে নিন৷ তার পর উত্তর দিন৷ সবথেকে বড় কথা, এই বিষয়গুলি নিয়ে কৌতূহলের জন্য বাচ্চাকে তিরস্কার করবেন না৷ ভুলে যাবেন না নিজের শৈশব-কৈশোরের কথাও৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Parenting Tips : সেক্স, পিরিয়ডসের মতো বিষয় নিয়ে প্রশ্ন করছে সন্তান? কীভাবে নিরসন করবেন আপনার খুদের কৌতূহল?
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement