ইরান না খেললে কোন দেশ সুযোগ পাবে ফুটবল বিশ্বকাপে? কী রয়েছে ফিফার নিয়ম?
- Published by:Sudip Paul
Last Updated:
Iran Boycott 2026 FIFA World Cup Which Country Will Get Chance: শেষ পর্যন্ত যদি ইরান না খেলে তা হলে তাদের জায়গায় কোন দেশ ফিফা বিশ্বকাপে সুযোগ পাবে, কী রয়েছে নিয়ম, তা নিয়ে জল্পনা ও কৌতুহল তৈরি হয়েছে।
পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার প্রভাব এবার সরাসরি আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর হস্তক্ষেপ, ট্রাম্পের স্বাগত জানানোর পরও আমেরিকায় বিশ্বকাপ খেলতে যেতে রাজি নয় ইরান। ইরানের তরফ থেকে ক্রীড়া মন্ত্রী আহমদ দোনিয়ামালি সাফ জানিয়ে দিয়েছেন,”যারা আমাদের নেতাকে হত্যা করেছে, তাদের দেশে আমরা বিশ্বকাপ খেলতে যাব না।” একইসঙ্গে ফুটব ল দলটির নিরাপত্তার আশঙ্কার বিষয়টিও সামনে এনেছেন ইরানের মন্ত্রী।
ফিফা বিশ্বকাপ শুরু হতে আর হাতে গোনা মাস তিনেক সময় বাকি। বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ছিল আমেরিকার মাটিতে। শেষ পর্যন্ত যদি ইরান না খেলে তা হলে তাদের জায়গায় কোন দেশ ফিফা বিশ্বকাপে সুযোগ পাবে, কী রয়েছে নিয়ম, তা নিয়ে জল্পনা ও কৌতুহল তৈরি হয়েছে।
ইরান ছিল ২০২৬ বিশ্বকাপের জন্য প্রথম যোগ্যতা অর্জনকারী দেশ। এশিয়ার বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে গত বছরের মার্চ মাসেই তারা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছিল। প্রতিযোগিতায় তাদের গ্রুপ ‘জি’-তে রয়েছে বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড।
advertisement
advertisement
যদি ইরান শেষ পর্যন্ত সরে দাঁড়ায়, তাহলে ফিফার নিয়ম অনুযায়ী এশিয়া থেকে পরবর্তী সেরা অবস্থানে থাকা দলটি তাদের জায়গা পেতে পারে। সেই ক্ষেত্রে সুযোগ পেতে পারে ইরানের প্রতিবেশী ও দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দেশ ইরাক।
তবে বিষয়টি আরও জটিল হতে পারে। কারণ ইরাক বর্তমানে আন্তঃমহাদেশীয় বাছাই পর্বে খেলার কথা রয়েছে। যদি তারা সরাসরি ইরানের জায়গা পায়, তাহলে ইরাকের জায়গায় সেই বাছাই পর্বে অংশ নিতে পারে সংযুক্ত আরব আমিরশাহি।
advertisement
যদিও এখনও এই জটিলতা নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ফিফা। তবে ইরান যদি সত্যিই বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তাহলে ফুটবল বিশ্বকাপকে ঘিরে বড় ধরনের রাজনৈতিক জটিলতার মুখে পড়তে পারে ফিফা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 11, 2026 10:55 PM IST











