advertisement

'আমাদের নেতাকে হত্যা করেছে, ওই দেশে আমরা যাব না', ফুটবল বিশ্বকাপ খেলবে না ইরান!

Last Updated:

Iran boycott the 2026 FIFA World Cup 2026: ট্রাম্প স্বাগত জানানোর পরও হল না সমস্যার সমাধান। ইরানের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হল যারা আমাদের নেতাকে হত্যা করেছে, তাদের দেশে আমরা বিশ্বকাপ খেলতে যাবো না।

News18
News18
ট্রাম্প স্বাগত জানানোর পরও হল না সমস্যার সমাধান। ইরানের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হল যারা আমাদের নেতাকে হত্যা করেছে, তাদের দেশে আমরা বিশ্বকাপ খেলতে যাবো না। ফিফা বিশ্বকাপ শুরু হতে আর হাতে গোনা মাস তিনেক সময় বাকি। তার আগে ইরান বেঁকে বসায় একটি দল কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। একইসঙ্গে নিরাপত্তার বিষয়টিও তুলে ধরা হয়েছে ইরানের তরফ থেকে। যদি ফিফা এখনও ইরানের না খেলার বিষয়টি অফিসিয়ালি জানায়নি।
ইরানের ক্রীড়া যুব বিষয়ক দফতরের মন্ত্রী আহমদ দোনিয়ামালি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন,”যে দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে, কোনো পরিস্থিতিতেই তাদের দেশে আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।” এছাড়া মন্ত্রী জানিয়েছেন,”দেশের নিরাপত্তা পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। এই অবস্থায় খেলোয়াড়দের বিদেশে পাঠানো বা বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।”
advertisement
এছাড়াও মন্ত্রী আহমদ দোনিয়ামালি বলেছেন, “ওরা ইরানের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব দেখিয়েছে। হিংসা ছড়িয়েছে, রক্তপাত ঘটিয়েছে। গত আট-ন’মাসে দু’বার আমাদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে এবং হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তাই ওই দেশে আমাদের উপস্থিত থাকার কোনও দরকার নেই।” প্রসঙ্গত, বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ছিল আমেরিকার মাটিতে।
advertisement
advertisement
এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরানকে বিশ্বকাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানিয়েছিলেন, এ নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলেছেন। ট্রাম্প নাকি ইরান দলের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন এবং বিশ্বকাপে অংশ নিতে তাদের স্বাগত জানানোর কথাও বলেন। তবে সেই আশ্বাসেও শেষ পর্যন্ত রাজি হল না ইরান। শেষ পর্যন্ত ফিফা কি সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'আমাদের নেতাকে হত্যা করেছে, ওই দেশে আমরা যাব না', ফুটবল বিশ্বকাপ খেলবে না ইরান!
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement