South 24 Parganas News: দুই শিশুর ঝগড়া ঘিরে রণক্ষেত্র বারইপুর, আক্রান্ত পরিবারের একাধিক সদস্য, থানায় অভিযোগ দায়ের
- Reported by:Suman Saha
- Published by:Pooja Basu
Last Updated:
অভিযোগ, শিশুদের এই বিবাদ মেটানোর বদলে উল্টে এক শিশুর পরিবারের লোকজন চড়াও হয় অন্য শিশুর ওপর। ওই নাবালককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
দক্ষিণ ২৪ পরগনা,বারুইপুর: মুদি দোকানে খাবার কিনতে গিয়ে দুই শিশুর মধ্যে সামান্য কথা কাটাকাটি। আর সেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার মল্লিকপুর এলাকা। আক্রান্ত শিশুদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন পরিবারের বড়রাও। অভিযোগের তির প্রতিবেশী একটি পরিবারের দিকে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মল্লিকপুর এলাকায় একটি মুদি দোকানে খাবার কিনতে গিয়েছিল দুই শিশু। সেখানেই কোনও একটি বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ, শিশুদের এই বিবাদ মেটানোর বদলে উল্টে এক শিশুর পরিবারের লোকজন চড়াও হয় অন্য শিশুর ওপর। ওই নাবালককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনCrime News: পান্ডুয়ায় গভীর রাতে তল্লাশিতে আটক যুবক, উদ্ধার দেশি বন্দুক ও গুলি, তদন্তে পুলিশ
advertisement
আক্রান্ত শিশুর চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করতে ছুটে এলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বিপক্ষ পরিবারের সদস্যরা ইট, কাঠ, রড এবং পাথর নিয়ে হামলা চালায়। পরিবারের একাধিক সদস্যকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি মারধর এমনকি ধারালো অস্ত্র বের করে ভয় দেখানো হয় বলেও দাবি আক্রান্ত পরিবারের।
advertisement
হুমকি ও আইনি পদক্ষেপ আক্রান্ত পরিবারের দাবি, মারধরের পর ঘটনাটি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে বা পুলিশের দ্বারস্থ হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে আহতরা চিকিৎসাধীন। এই ঘটনায় ন্যায়বিচারের আশায় বারুইপুর থানার দ্বারস্থ হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ধরণের ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ।
advertisement
সুমন সাহা
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Apr 01, 2026 5:31 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: দুই শিশুর ঝগড়া ঘিরে রণক্ষেত্র বারইপুর, আক্রান্ত পরিবারের একাধিক সদস্য, থানায় অভিযোগ দায়ের











