Crime News: পান্ডুয়ায় গভীর রাতে তল্লাশিতে আটক যুবক, উদ্ধার দেশি বন্দুক ও গুলি, তদন্তে পুলিশ
- Published by:Salmali Das
- local18
Last Updated:
Crime News: পান্ডুয়ার পাটরা এলাকায় গভীর রাতে তল্লাশিতে এক যুবককে আটক করে পুলিশ, তার কাছ থেকে উদ্ধার হয় দেশি বন্দুক ও গুলি। ধৃত নাজির হোসেনকে আদালতে তোলা হয়েছে, অস্ত্র নিয়ে ঘোরার উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ।
সোমনাথ ঘোষ/ পান্ডুয়া: মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হুগলির পান্ডুয়া থানার পুলিশ পাটরা এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালায়। সেই সময় এক সন্দেহভাজন যুবককে এলাকায় অস্বাভাবিকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবকটি অসংলগ্ন ও সন্দেহজনক কথা বলতে শুরু করলে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপর তাকে থানায় নিয়ে গিয়ে তল্লাশি চালানো হলে তার কোমর থেকে একটি দেশি বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়।
আরও পড়ুনঃ যুদ্ধে ‘পুড়ছে’ কন্ডোমও! কাঁচামালের সংকটে চাপে ৮,০০০ কোটি টাকার বাজার! যৌনতাও এবার নতুন বিপদে?
ধৃত যুবকের নাম নাজির হোসেন (২২)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি হুগলির ভদ্রেশ্বর এলাকায়। বুধবার তাকে চুঁচুড়া আদালতে তোলা হয়েছে। ঠিক কী উদ্দেশ্যে সে ওই এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি তার সঙ্গে অন্য কোনও দুষ্কৃতী জড়িত আছে কিনা এবং এর আগে তার বিরুদ্ধে কোনও অপরাধমূলক রেকর্ড রয়েছে কিনা, তাও বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
advertisement
Location :
Hugli-Chinsurah (Hugli-Chuchura),Hugli,West Bengal
First Published :
Apr 01, 2026 3:05 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Crime News: পান্ডুয়ায় গভীর রাতে তল্লাশিতে আটক যুবক, উদ্ধার দেশি বন্দুক ও গুলি, তদন্তে পুলিশ











