advertisement

মনোনয়ন জমা দেওয়ার সময় কোনও ভুল নয়! প্রার্থীদের চূড়ান্ত সতর্ক করলেন মমতা

Last Updated:

মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে তৃণমূল প্রার্থীদের সতর্ক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কোনও ভুল হলে তা নতুন নিযুক্ত আধিকারিকরা খারিজ করে দিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূলনেত্রী।

মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷
মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷
নানুর: মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে তৃণমূল প্রার্থীদের সতর্ক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কোনও ভুল হলে তা নতুন নিযুক্ত আধিকারিকরা খারিজ করে দিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূলনেত্রী।
বুধবার, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নির্বাচন কমিশনকে নিশানা করেন। তিনি জানান, বেশ কিছু নতুন আধিকারিককে নিযুক্ত করেছে কমিশন। আর সেই বিষয়ে নির্বাচন কমিশন মনোনয়ন পত্র খারিজ করতে পারে বলে জানিয়েছেন তিনি। তাই মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, এইদিন বীরভূমের নানুরের সভা থেকে ফর্ম ৬-এ ভিনরাজ্য থেকে মানুষ প্রবেশের অভিযোগ করেন তৃণমূলনেত্রী। ফর্ম ৬ ফিল আপ করিয়ে ভিনরাজ্য থেকে এরাজ্যে ভোটার ‘ঢোকানোর’ অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সোমবার নানুরের সভা থেকে ফের সেই নিয়ে গর্জে উঠলেন মমতা৷ বলেন, ‘‘বাইরের নাম ঢোকাচ্ছিল। পদ্মফুলের বস্তায়। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না।’’
advertisement
advertisement
এদিনের সভামঞ্চ থেকে মমতা সিপিএম বিজেপিকে একযোগে আক্রমণ করে বলেন, ‘‘আগে যেটা সিপিএম করতো, এখন বিজেপি করে। বেছে বেছে নাম বাদ দেওয়া হয়েছে। যেন উকুন বাদ দিচ্ছে।
আমি সুপ্রিম কোর্টে গেছিলাম, তাই ২২ লক্ষ নাম তোলা গেছে। লোকালি ট্রাইব্যুনালে দরখাস্ত করুন। আইনি সহায়তা আমরা দেব। সুপ্রিম কোর্ট ভাল রায় দিয়েছে। বাইরের নাম ঢোকাচ্ছিল। পদ্মফুলের বস্তায়। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। ’’
advertisement
গত সোমবার নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে ভয়ঙ্কর অভিযোগ আনেন অভিষেক৷ দাবি করেন, ‘‘আমরা বিভিন্ন জেলা থেকে নির্ভরযোগ্য প্রতিবেদন পাচ্ছি যে, বিপুল সংখ্যক ‘ফর্ম ৬’ (নতুন ভোটারদের আবেদনপত্র) অত্যন্ত সন্দেহজনকভাবে জমা দেওয়া হচ্ছে। এগুলি নিছকই সাধারণ বা রুটিনমাফিক সংযোজন নয়। গুরুতর উদ্বেগের বিষয় হল, এই তালিকাভুক্তির অনেকের সঙ্গেই এমন সব ব্যক্তির যোগসূত্র থাকতে পারে, যাদের বাংলার সঙ্গে বাস্তবে কোনও সম্পর্কই নেই—এমন মানুষ যারা এখানে বসবাস করেন না, এখানে কাজ করেন না এবং এই রাজ্যের কোনও স্বার্থের সঙ্গেই যাদের কোনও সংশ্লিষ্টতা নেই।’’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
মনোনয়ন জমা দেওয়ার সময় কোনও ভুল নয়! প্রার্থীদের চূড়ান্ত সতর্ক করলেন মমতা
Next Article
advertisement
Mamata Banerjee: ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
  • ফের দুর্যোগে মমতার কপ্টার

  • ওড়ার পর বরঞাতেই ফিরে এল মমতার কপ্টার

  • সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement