Mamata Banerjee: বড়ঞাতে খারাপ আবহাওয়ার জন্য নামতে পারল না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: বড়ঞাতে নামতে পারল না তৃণমূল নেত্রীর কপ্টার। বড়ঞাতে সভা সেরে ২টো ১০ নাগাদ তাঁর কপ্টার নবগ্রামের রওনা দেয়। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য নবগ্রামে কপ্টার নামানো সম্ভব হয়নি।
বড়ঞাতে নামতে পারল না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। বড়ঞাতে সভা ছিল, তার পরে ২টো ১০ নাগাদ মুখ্যমন্ত্রীর কপ্টার বড়ঞা থেকে নবগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে কিন্তু নবগ্রামে কপ্টার নামানো সম্ভব হয়নি। এর জেরে ফের বড়ঞাতেই ফিরে যায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। ঝড়বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য নামতে পারেনি কপ্টার। খারাপ আবহাওয়ার জেরে আকাশ পথে নবগ্রামে নামতে না পারলেও সড়কপথে সেখানে রওনা দিয়েছেন তৃণমূল নেত্রী মমত বন্দ্যোপাধ্যায়।
আগামী ২৩ এপ্রিল প্রথম দফার বিধানসভা নির্বাচন, তার আগে জোরদার প্রচার চলছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে। এর আগে নানুরের সভায় আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার আশ্বাস দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সঙ্গে দিলেন একটি শর্তও লক্ষ্মীর ভাণ্ডার পেতে হলে জোড়াফুল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানালেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ” লক্ষ্মীর ভাণ্ডার সারাজীবন পেতে চান তো? তাহলে জোড়াফুল।”
advertisement
advertisement
তাঁর কথাতে উঠে আসে তারাপীঠের কথাও। তিনি বলেন, “কঙ্কালীতলায় ২ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন করা হয়েছে। এখন তারাপীঠ গেলে চমকে উঠবেন, কী ছিল, আর কী হয়েছে। বক্রেশ্বর শিব মন্দির কত বিখ্যাত।”
এছাড়াও তিনি বলেন, “শাল নদীর উপরে সেতু নির্মাণ সতেরো কোটি টাকা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বোলপুরে একটি নানুর দুটো কর্মতীর্থ করা হয়েছে। বীরভূমে হস্তশিল্প বিখ্যাত বলে তিনি জানান। এই প্রসঙ্গে তিনি বলেন, “এখানে আসলে আমরা উত্তরীয় কিনি। এখানকার ব্যাগ, বিদেশিরা এসে কিনে নিয়ে যায়। বোলপুর থেকে নানুরের দূরত্ব খুব কম।”
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 3:00 PM IST











