advertisement

Sonu Sood: ফের উজ্জ্বল সোনু সুদের মানবিক মুখ, বিশেষ ক্ষমতাসম্পন্ন পিতৃহীন ছাত্রীর ঠিকানায় হুইলচেয়ার পাঠানোর প্রতিশ্রুতি দিলেন

Last Updated:

Sonu Sood: আরও একবার আর্তদের পাশে সোনু সুদ। মানবিক অভিনেতা এ বার পাশে দাঁড়ালেন বিহারের এক বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রীর। প্রতিশ্রুতি দিলেন হুইলচেয়ারের

অভিনেতা সোনু সুদ
অভিনেতা সোনু সুদ
মুম্বই : ফের মানবিক মুখ সোনু সুদের। এ বার অভিনতা পাশে দাঁড়ালেন বিহারের এক বিশেষ ক্ষমতাসম্পন্ন ছাত্রীর। সম্প্রতি একটি ট্যুইট নজরে আসে তাঁর। সেই ট্যুইটে ভাইরাল একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে বিহারের গোপালগঞ্জ জেলার রামনগর গ্রামের এক ছাত্রীকে। পিতৃহীন ওই কিশোরীর মা দিনমজুর। শারীরিক ত্রুটির জন্য ছাত্রীর হাঁটতে খুব সমস্যা হয়। কিন্তু সব প্রতিবন্ধকতা পেরিয়ে গ্রামের পথ ধরে সে স্কুলে যায়। অভিযোগ, বহু বার আবেদন করেও মেলেনি হুইলচেয়ার। তাই ট্যুইটে আবেদন করা হয়েছে যদি একটা হুইলচেয়ার দিয়ে কোনওভাবে তাকে সাহায্য করা যায়।
এই ট্যুইট দেখে সোনু জানান তাঁকে ঠিকানা পাঠালেই তিনি ছাত্রীর কাছে পৌঁছে দেবেন হুইলচেয়ার। তাঁর এই বার্তায় আরও এক বার উচ্ছ্বসিত অনুরাগী ও ভক্তরা। এর আগেও বার বার আর্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু। অতিমারির সময় তাঁর মানবদরদী ভূমিকা এখনও ভক্তদের মনে উজ্জ্বল। তার পরও সেই ধারা তিনি বজায় রেখেছেন। কিছু দিন আগে সোনু সুদ যুদ্ধবিধ্বস্ত দুবাইয়ে আটকে পড়া মানুষদের পাশে থাকার বার্তা দেন। সমাজমাধ্যমে অভিনেতার বার্তা ছিল, “দুবাইয়ে যাঁরা আটকে পড়েছেন, তাঁরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। বিদেশের মাটিতেই বিনামূল্যে আশ্রয়ের ব্যবস্থা করব।” এক ভিডিওতে তিনি বলেন, ইরান-ইজ়রায়েল সংঘাতের কারণে অশান্ত পশ্চিম এশিয়া। এই অবস্থায় অনেক ভারতীয়ই দ্বন্দ্বে আক্রান্ত দুবাইয়ে আটকে পড়েছেন। বিধ্বস্ত অঞ্চলে অপরিচিত জায়গায় তাঁরা হয়তো দিশাহীন। অভিনেতা জানান, দুর্গতদের পাশে তিনি এবং তাঁর সহযোগীরা আছেন।
advertisement
advertisement
আরও পড়ুন : চিয়া বীজ ‘এঁদের’ জন্য বিপদের খনি! ভুলেও মুখে দেবেন না এই ‘৫’ জন! ঝাঁঝরা হয়ে বারোটা বাজবে শরীরের!
তাছাড়া বছর তিনেক আগে বিহারের আরও এক ছাত্রীর পাশে দাঁড়ান সোনু সুদ। বিহারের জামুই জেলার বাসিন্দা ওই কিশোরী এক দুর্ঘটনায় পা হারিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তার এক পায়ে লাফিয়ে লাফিয়ে স্কুলে যাওয়ার ভিডিও। সোনুর দাতব্য ফাউন্ডেশন থেকে সাহায্য করা হয় ছাত্রীটিকে। শুধু সুদই নন, স্থানীয় কর্তৃপক্ষও মেয়েটির ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে সাহায্য করার জন্য হস্তক্ষেপ করে। জামুই জেলা ম্যাজিস্ট্রেট মেয়েটিকে দেখতে যান এবং তাকে একটি ট্রাইসাইকেল উপহার দেন এবং একটি কৃত্রিম পা দেওয়ার প্রতিশ্রুতিও দেন। পরবর্তীতে বিহার সরকারের তরফে জানানো হয় অসহায় ছাত্রীর কাছে প্রয়োজনীয় সাহায্য পৌঁছেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonu Sood: ফের উজ্জ্বল সোনু সুদের মানবিক মুখ, বিশেষ ক্ষমতাসম্পন্ন পিতৃহীন ছাত্রীর ঠিকানায় হুইলচেয়ার পাঠানোর প্রতিশ্রুতি দিলেন
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement