advertisement

ভারতগামী পণ্যবাহী জাহাজে হামলা, কড়া নিন্দা করে বিবৃতি দিল বিদেশমন্ত্রক!

Last Updated:

সংযুক্ত আরব আমিরশাহির খালিফা বন্দর থেকে জাহাজটি গুজরাতের কান্ডলা বন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল৷ কিন্তু হরমুজ প্রণালী পার করার সময়ই সেটির উপরে হামলা হয় বলে খবর৷

হরমুজ প্রণালীতে ভারতগামী জাহাজে হামলা৷
হরমুজ প্রণালীতে ভারতগামী জাহাজে হামলা৷
গুজরাতে কান্ডলা বন্দরে আসার পথে হরমুজ প্রণালীর উপরে থাইল্যান্ডের জাহাজের উপরে হামলার কড়া নিন্দা করল ভারত৷ এ দিন এই ঘটনার নিন্দা করে বিবৃতি জারি করেছে বিদেশমন্ত্রক৷ যেভাবে অসামরিক জাহাজের উপরেও একের পর এক হামলা ঘটছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি৷
বুধবার সৌদি আরব থেকে রওনা দিয়ে গুজরাতের কান্ডলা বন্দরে আসার পথে থাইল্যান্ডের ওই মালবাহী জাহাজটির উপরে হামলা হয়৷ থাই নৌবাহিনী বিবৃতি দিয়ে জানায়, জাহাজে থাকা ২০ জন নাবিককে উদ্ধার করেছে ওমানের নৌসেনা৷ যদিও তিন জন নাবিকের খোঁজ মেলেনি৷ মায়ুরি নারি নামে ওই জাহাজটি আরও অসংখ্য জাহাজের মতোই হরমুজ প্রণালীতে আটকে পড়েছিল৷
advertisement
বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতে যেভাবে বাণিজ্যিক জাহাজ চলাচলের উপরে সামরিক হামলা চালানো হচ্ছে তার কড়া নিন্দা করছে ভারত৷ এই ধরনের হামলার তীব্রতা এবং ভয়াবহতাও ক্রমশ বাড়ছে৷
advertisement
একই সঙ্গে বিবৃতিতে বিদেশমন্ত্রক মনে করিয়ে দিয়েছে, পণ্যবাহী জাহাজের উপরে এই ধরনের হামলায় ইতিমধ্যে ভারতীয় নাগরিকরাও প্রাণ হারিয়েছেন৷
ভারত যে মুক্ত জলপথ পরিবহণ এবং বাধাহীন ভাবে জলপথে বাণিজ্যিক পণ্য পরিবহণের পক্ষে, সেকথা মনে করিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক৷ বাণিজ্যিক জাহাজ এবং নৌযানগুলির উপরে হামলা থেকে বিরত থাকার জন্য সবপক্ষের কাছে আবেদনও জানিয়েছে নয়াদিল্লি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতগামী পণ্যবাহী জাহাজে হামলা, কড়া নিন্দা করে বিবৃতি দিল বিদেশমন্ত্রক!
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement