Iran America War: ইরান এখন ধ্বংসস্তুপ, যে কোনও মুহূর্তে যুদ্ধ শেষ করতে পারি: ডোনাল্ড ট্রাম্প
- Published by:Rachana Majumder
Last Updated:
ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, আমেরিকা এবং ইজরায়েলের লক্ষ্যবস্তু নিশানা করে প্রত্যাঘাত কবে থামানো হবে, সেই সিদ্ধান্ত তারাই নেবে।
তেহরান: ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের সংঘাতের আবহে ডোনাল্ড ট্রাম্পের বৈপরীত্যপূর্ণ মন্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। মার্কিন প্রেসিডেন্টের ‘যুদ্ধ প্রায় শেষ’ এবং ‘পুরো জয় না আসা পর্যন্ত লড়াই চলবে’— এই দুই ভিন্নধর্মী বার্তার পাল্টায় ইরান সরাসরি জানিয়ে দিল, যুদ্ধের সমাপ্তি কবে হবে তা নির্ধারণ করবে তেহরান, ওয়াশিংটন নয়।
ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, আমেরিকা এবং ইজরায়েলের লক্ষ্যবস্তু নিশানা করে প্রত্যাঘাত কবে থামানো হবে, সেই সিদ্ধান্ত তারাই নেবে। ওই অঞ্চলের ভবিষ্যৎও এখন তেহরানেরই হাতে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে বসেছেন আয়াতোল্লা খামেনেইয়ের পুত্র মোজতবা খামেনেই। আর তা করেই তেহরান ইঙ্গিত দিয়েছিল যে, এত তাড়াতাড়ি আমেরিকা-ইজরায়েলের সঙ্গে সংঘাত থামাতে তারা নারাজ।
advertisement
কী বলেছিলেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যুদ্ধ প্রায় শেষের পথে এবং নির্ধারিত সময়ের অনেক আগেই এগোচ্ছে।” তাঁর দাবি, ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে, তাদের নৌবাহিনী, যোগাযোগ ব্যবস্থা বা বিমান বাহিনী বলে আর কিছু অবশিষ্ট নেই। এর কিছু সময় পরেই অবশ্য তিনি বলেন, ”আমরা অনেকভাবে জিতেছি, কিন্তু যথেষ্ট জয় এখনও আসেনি।”
advertisement
advertisement
এদিকে, পিছু হটার বদলে দীর্ঘ লড়াইয়ের পথেই হাঁটছে ইরান। আইআরজিসি জানিয়েছে, তাদের হাতে পর্যাপ্ত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, ড্রোন এবং যুদ্ধজাহাজ মজুত রয়েছে, যা দিয়ে অন্তত ছয় মাস উচ্চ-তীব্রতার যুদ্ধ চালানো সম্ভব। খুব শীঘ্রই তারা আরও উন্নত এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পাশাপাশি নতুন রণকৌশল সামনে আনার ইঙ্গিতও দিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 11, 2026 10:45 PM IST










