advertisement

Secret behind happy married life: সুখী বিবাহিত জীবনের গোপনকথা হল...

Last Updated:

Secret behind happy married life: দাম্পত্যে সমস্যাও কিছু কম নয়৷ সে সব পেরিয়ে সফল ও ভালবাসার সম্পর্ক গড়ে তোলার জন্য রয়েছে ছোটখাটো কিছু মনে রাখা৷

রূপকথার মতো না হলেও সুখী বিবাহিত জীবন আকাশকুসুম বা সোনার পাথরবাটিও নয়৷ পরষ্পরের প্রতি ভালবাসা, শ্রদ্ধা ও আস্থা থেকেই তৈরি হয় পারস্পরিক সহাবস্থান৷ সফল সম্পর্কের পথ খুব সহজ নয়৷ পরষ্পরকে জানলে, ভাল করে বুঝতে পারলে তবেই স্বাচ্ছন্দ্য আসে সম্পর্কে৷ সঙ্গীর ভাল লাগা মন্দ লাগা স্পষ্ট হয়ে ওঠে৷ বিবাহিত জীবন মসৃণ করে তোলার পিছনে অবদান থাকে স্বামী স্ত্রী দু’জনেরই৷ তবে দাম্পত্যে সমস্যাও কিছু কম নয়৷ সে সব পেরিয়ে সফল ও ভালবাসার সম্পর্ক গড়ে তোলার জন্য রয়েছে ছোটখাটো কিছু মনে রাখা৷
যোগাযোগ-
সম্পর্কে সামান্যতম দ্বন্দ্ব এলেও সবার আগে কথা বলতে হবে দু’জনকে৷ মজবুত দাম্পত্যের এটাই সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত৷ ছোটখাটো দ্বিধা দ্বন্দ্ব থাকলে প্রথমেই যদি নির্মূল করা না হয়, তবে তার রেশ রয়েই যায়৷ পরবর্তীতে সেটাই বড় বিপদ হয়ে দেখা দেয়৷ তাই সম্পর্কের মাধুর্য ধরে রাখতে মন উজাড় করে স্বামী স্ত্রী কথা বলুন৷
advertisement
advertisement
জীবনসঙ্গীর স্বভাবে সামান্যতম দিকও ভাল লাগলে তার প্রশংসা করুন৷ স্ত্রী যদি সু্ন্দর করে ঘরবাড়ি গুছিয়ে রাখেন, ভাল রান্না করেন, তাহলে তার প্রশংসা করতে ভুলবেন না৷
advertisement
সঙ্গীর ব্যক্তিগত পরিসরে অযথা নাক গলাবেন না৷ অতিমাত্রায় খবরদারি করলে এটাই স্পষ্ট হয়ে উঠবে যে আপনি নিজের অস্তিত্ব নিয়ে সঙ্কটে ভোগেন সব সময়৷ তাই সঙ্গীকে ব্যক্তি স্বাধীনতা দিন এবং নিজেও ব্যক্তি স্বাধীনতা উপভোগ করুন৷
advertisement
ধৈর্যশীলতা বাড়াতে হবে অনেক গুণ৷ পুরনো ক্ষত ভুলে গিয়ে ক্ষমাশীল হতে হবে৷ সম্পর্কের বুনিয়াদের এই দু’টি হল মূল স্তম্ভ৷ সঙ্গীর ভুলভ্রান্তিগুলি বিশেষ মনে রাখবেন না৷ ভবিষ্যতের সুখকর মুহূর্তকে আপন করে নেওয়ার জন্য অতীতের ভুল ভ্রান্তিকে ভুলে যেতে হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Secret behind happy married life: সুখী বিবাহিত জীবনের গোপনকথা হল...
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement