advertisement

HairFall: চুল পড়ার সমস্যায় নাজেহাল? দেখুন তো এই কারণগুলি দায়ী কিনা

Last Updated:

কেন আমাদের চুল পড়ে যায়? কারণ স্বরূপ একগুচ্ছ সমস্যাকে তুলে ধরেছেন বিশেষজ্ঞরা (reasons behind hairfall problem)

চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন না, এমন মানুষ আজকের দিনে বিরল (hair fall problem)৷ চুলে চিরুনি দিলে তো বটেই! এমনি চুলে হাত দিলেও উঠে আসছে গুচ্ছ গুচ্ছ৷ ঘরের আনাচে কানাচে চুলের জটলা৷ এমন ছবি এখন ঘরে ঘরে৷ কিন্তু কেন আমাদের চুল পড়ে যায়? কারণ স্বরূপ একগুচ্ছ সমস্যাকে তুলে ধরেছেন বিশেষজ্ঞরা (reasons behind hairfall problem)৷
জিনগত-
গবেষণায় দেখা গিয়েছে, এলএসএস জিন চুল পড়ে যাওয়ার জন্য দায়ী৷ এর ফলে হাইপোট্রিকোসিস কমপ্লেক্স নামে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়৷ ফলে অন্য সমস্যা না থাকলেও শুধু এই জিনগত সমস্যার জন্যও চুল পড়ে যায়৷ এই সমস্যার ফলে শৈশব থেকে চুল উঠতে শুরু করে৷ সাবালক হওয়ার সঙ্গে সঙ্গে মাথা জুড়ে ইন্দ্রলুপ্ত৷
advertisement
advertisement
দীর্ঘ দিন ধরে ধূমপানের ফলে হেয়ার ফলিকলসের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়৷ মানসিক উদ্বেগ বা স্ট্রেসও একইভাবে হেয়ার ফলিকলসের ক্ষতি করে৷ পরিস্থিতি এমনই হয়, নতুন চুলও জন্মাতে বাধা পায়৷
চরম ডায়েটিং-
অতিমাত্রায় ডায়েটিং-এর ফলে চুল তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলে৷ খাবারে নিয়ন্ত্রণের ফলে ক্যালরি গ্রহণে খামতি থাকে৷ পরিণামস্বরূপ প্রচুর চুল পড়ে যায়৷
advertisement
সদ্য অস্ত্রোপচারের পর্ব পেরিয়ে এলে চুল পড়ে যাওয়ার আশঙ্কা থাকে৷ সেক্ষেত্রে শরীরে টেলোজেন এফ্লুভিয়াম পরিস্থিতি তৈরি হয়৷ এর ফলে হেয়ার ফলিকলসের সাধারণ জীবনচক্র ব্যাহত হয়৷
advertisement
চুলের কেতাদুরস্ত চেহারার জন্য নানারকম প্রসাধনী আমরা ব্যবহা করি৷ এতে সৌন্দর্য হয়তো বাড়ে৷ কিন্তু চুলের জন্য এগুলি খুবই ক্ষতিকর৷ কারণ এই প্রসাধনীগুলি ক্ষতিকর রাসায়নিকে তৈরি৷ এই রাসায়নিক আপনার চুলের গোড়াকে দুর্বল করে ফেলে ৷ শেষ অবধি চুল পড়েই যায়৷ চুলের স্টাইলিংয়ের জন্য যে যন্ত্রপাতি ব্যবহার করা হয়, তার ফলেও চুল খুবই ভঙ্গুর হয়ে পড়ে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
HairFall: চুল পড়ার সমস্যায় নাজেহাল? দেখুন তো এই কারণগুলি দায়ী কিনা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement